টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০৯:৪৭ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রধান শিক্ষকের পদত্যাগ

আরিচপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সুলতানা রাজিয়া। ছবি : সংগৃহীত
আরিচপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সুলতানা রাজিয়া। ছবি : সংগৃহীত

গাজীপুর মহানগরীর টঙ্গীর আরিচপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের তোপের মুখে পরে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রধান শিক্ষিক সুলতানা রাজিয়া।

বুধবার (২৮ আগস্ট) স্কুলে প্রবেশ করতে চাইলে তাকে প্রবেশ করতে দেননি এলাকাবাসী। গত মঙ্গলবার গাজীপুর জেলা শিক্ষা অফিসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী, অবিভাবক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। পরে তোপের মুখে পরে জেলা শিক্ষা অফিসার মো. মাসুদ ভূঁইয়ার কাছে সেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন প্রধান শিক্ষিক সুলতানা রাজিয়া।

জানা যায়, প্রধান শিক্ষিক সুলতানা রাজিয়ার স্বেচ্ছাচারিতা ও শিক্ষক-শিক্ষার্থীদের জিম্মি করে বহিরাগতদের দিয়ে ভয়ভীতি দেখিয়ে হয়রানি করে আসছিলেন। এ ছাড়াও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও তার পিএস কাউসারের সূত্র ধরে রাজিয়া সুলতানা শিক্ষকদের বিভিন্নভাবে হয়রানি করে আসছিলেন।

আরিচপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য আবুল হোসেন বলেন, গত ২১ আগস্ট সকালে প্রধান শিক্ষিক বহিরাগতদের দিয়ে- ১ম থেকে ৮ম শ্রেণির একাধিক শিক্ষার্থীকে ডেকে নিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে রাখে। একপর্যায়ে প্রধান শিক্ষিকা শিক্ষার্থীদের রোষানলে পরে প্রধান ফটকের তালা খুলে ভেতরে আটকে পড়া শিক্ষার্থীদের বের করে আনা হয়।

অভিভাবকরা বলেন, আমরা কোমলমতি শিশুদের ২৫ আগস্ট স্কুলে পাঠাই। ওনদিন বেলা ১১টার দিকে ২০ থেকে ২৫ জন দুর্বৃত্তকারী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিদ্যালয়ের ভিতরে অবস্থান নেয়। তারা শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থী থাকা অবস্থায় দরজা-জানালায় লাঠি সোটা দিয়ে ভাঙচুর করে। এ সময় স্কুলে থানা শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়। এমন ভীতিকর ও বিশৃংখল পরিস্থিতিতে প্রধান শিক্ষকের দায়িত্বহীন ভূমিকার বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা জেলা শিক্ষা অফিসে সুলতানা রাজিয়াকে অপসারণের জন্য চিঠি দেন। এরপর গত মঙ্গলবার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জেলা শিক্ষা অফিস ঘেরাও করে প্রধান শিক্ষিকা সুলতানা রাজিয়ার পদত্যাগ দাবি করেন। একপর্যায়ে সুলতানা রাজিয়া সেচ্ছায় পদত্যাগপত্র দিতে বাধ্য হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র

পাহাড়ি ঢলে প্লাবিত সীমান্ত, আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষ

আয়াতুল্লাহ খামেনির দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের ছুটি ঘোষণা

বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

জাইমা রহমানের ছবি দিয়ে প্রতারণা: আইনজীবী নজরুল রিমান্ডে

গাজীপুরে একসঙ্গে চাকরি হারালেন ১,৮০০ শ্রমিক

‘বাজেটে নিম্নস্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি’

চীন-ভারতসহ ৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের: বাণিজ্যমন্ত্রী

১০

ছাদ থেকে লাফ দেওয়ার আগে ফোন ‘রিসেট’, মেডিকেল শিক্ষার্থী গ্রেপ্তার

১১

তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

১২

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

১৩

কওমি আলেমদের জন্য নতুন সুযোগ, সরকারকে মোবারকবাদ জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের

১৪

সৌরবিদ্যুতের বিস্তারে সরকারের বহুমুখী উদ্যোগ অব্যাহত : চিফ হুইপ

১৫

ফুলে মোড়ানো ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের বিদায়

১৬

শেখ হাসিনা ফিরলে প্রোফাইল লাল করাদের জীবন কালো করে ছাড়বে: সংসদে রানু 

১৭

নাহিদ ইসলামের হুঁশিয়ারি / বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার

১৮

উজবেকিস্তানের বিপক্ষে কি জয় পাবে রোনালদোরা, জানাল সুপারকম্পিউটার

১৯

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

২০
X