হিলি প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে বন্যা, দেশে বাড়ল পেঁয়াজের দাম

ভারতীয় পেঁয়াজ। ছবি : কালবেলা
ভারতীয় পেঁয়াজ। ছবি : কালবেলা

ভারতে বন্যা পরিস্থিতির দোহাই দিয়ে দেশে বাড়ল পেঁয়াজের দাম। দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে পাঁচ টাকা বেড়েছে। এদিকে পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন।

বর্তমানে বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ ৩২-৩৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা একদিন আগেও ২৭-২৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এ ছাড়া নাসিক জাতের পেঁয়াজ ৩৪-৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা আগে ৩১-৩২ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। একইভাবে স্থানীয় হিলির কাঁচাবাজারে পেঁয়াজ বাড়তি দামে বিক্রি হচ্ছে। একদিন আগে ২৮ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে এখন ৩২ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন : চিনির দাম কেজিতে ১৫ টাকা বাড়ানোর পরামর্শ

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রবিউল হোসেন বলেন, নিম্ন আয়ের মানুষদের সংসার চালাতে হিমশিম খেতে হয়। নতুন করে পেঁয়াজের দাম বাড়ায় কষ্ট আরও বেড়ে গেছে। একদিন আগে যে পেঁয়াজ ২৮ টাকা কেজি কিনেছি, সেই পেঁয়াজ আজ ৩২ টাকায় কিনতে হচ্ছে। এভাবে যদি সব পণ্যের দাম বাড়ে তাহলে আমাদের মতো মানুষ চলবে কেমন করে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল খান বলেন, হঠাৎ করে গতকাল থেকে বন্দরে পেঁয়াজের দাম বাড়তি। ভারতে না কি বন্যা হয়েছে, যার কারণে দাম বাড়তি বলছেন আমদানিকারকরা। বন্দর থেকে বাড়তি দামে পেঁয়াজ কিনে স্থানীয় বাজারে কিছুটা বাড়তি দামেই বিক্রি করছি। বেশি দামে কিনতেছি, বেশি দামে বিক্রি করছি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

১০

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

১১

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

১২

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

১৩

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

১৪

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

১৫

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

১৬

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

১৭

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

১৮

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

১৯

আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

২০
X