সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০৫:০৯ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে পীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভার উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাধারণ জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধন। ছবি : কালবেলা
সাভার উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাধারণ জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধন। ছবি : কালবেলা

ঢাকার সাভারে এলাকাবাসী ও স্থানীয় মুসল্লিদের বিরুদ্ধে চাকুলিয়ার কথিত পীর কাজী জাবের আল জাহাঙ্গীরের করা হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সাভার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চাকুলিয়া গ্রামের সাধারণ জনগণের ব্যানারে মানববন্ধনটি আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী বলেন, কাজী জাবের আল জাহাঙ্গীর একজন ভণ্ডপীর। তিনি কয়েক বছর আগে এলাকায় গরুর খামারের তত্ত্বাবধায়ক এবং প্রবাসে মিস্ত্রির কাজ করতেন। ২০০৮ সালে তার বাবা আফসার উদ্দিন সেন্টু মারা যাবার পর কাউকে কোনো কিছু না জানিয়ে নিজ বসতঘরের মেঝেতে তার লাশ সমাহিত করেন। এর কয়েক দিন পর কাজী জাবের আল জাহাঙ্গীর ও তার পরিবারের সদস্যরা মিলে কবরটিকে মাজার হিসেবে রূপদান করে নিজেকে খেলাফতপ্রাপ্ত পীর হিসেবে প্রচার চালিয়ে ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মভীরু ও মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে ধর্ম ব্যবসা চালু করেন। ওরশের নামে নারী-পুরুষদের নিয়ে রাতভর নাচানাচি করেন। শুধু তাই নয়, তার আস্তানায় মাদক সেবন করে নিঃসন্তান নারীদের ভিন্ন পর পুরুষদের সঙ্গে মেলামেশা করিয়ে কবিরাজী চিকিৎসা করেন তিনি। এ কারণে সমাজের নারী-পুরুষ ও যুবকরা কুসংস্কার ও ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তাই ভণ্ড পীর কাজী জাবের আল জাহাঙ্গীরের আস্তানা উচ্ছেদ ও তার কার্যকলাপ বন্ধ করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, অবৈধ কার্যক্রম বন্ধ ও সঠিক পথে ফিরিয়ে আনার জন্য স্থানীয় মসজিদের ইমাম ও কয়েকজন মুসল্লি গত ২৯ সেপ্টেম্বর এশার নামাজের পর কাজী জাবের আল জাহাঙ্গীরের বাড়িতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে কোনো কিছু বুঝে ওঠার আগে তাদের উপর ফুটন্ত গরম পানি শরীরে ঢেলে দিয়ে অতর্কিত আক্রমণ করে ইট-পাটকেল নিক্ষেপ করলে মাওলানা তৈয়বুর রহমান, মাওলানা সাইদুর রহমান, মোশারফ, সাকিব ও পরশ গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হযন। পরে স্থানীয় মসজিদের ইমাম মাওলানা সাইদুর রহমানসহ আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকাকালে কাজী জাবের তার অনুসারীদের দিয়ে নিজের বাড়িতে নিজেই ভাঙচুর চালিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পীরের বাড়িতে হামলা হয়েছে মর্মে অপপ্রচার চালিয়ে গণমাধ্যম কর্মীদের ভুল বুঝিয়ে সংবাদের শিরোনাম হয়। আহতরা সুস্থ হলে সাভার মডেল থানায় কাজী জাবেরসহ তার সহযোগীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেন। কিন্তু প্রকৃত ঘটনা আড়াল করতে কাজী জাবের আল জাহাঙ্গীর বাদী হয়ে এ বিষয়ে আরেকটি কাউন্টার মামলা করে। সেখানে হয়রানির উদ্দেশ্যে স্থানীয় ইমাম ও ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে গ্রামের কয়েকশ সাধারণ ধর্মপ্রাণ মুসল্লির বিরুদ্ধে মামলা দেয়। সেই মিথ্যা মামলা প্রত্যাহারসহ ভণ্ডপীর কাজী জাবের আল জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করা হোক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ মামুনের বোনের মাটির ব্যাংক হাতে নিয়ে আবেগাপ্লুত মির্জা ফখরুল

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক দাবি কতটুকু যৌক্তিক, প্রশ্ন মাহদী আমিনের

ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল : জুবায়ের

আমি রাজনীতি নয়, শিল্প সৃষ্টি করতে এসেছি : সিডনি সুইনি

ধানের শীষে ভোট দিয়ে কায়কোবাদকে নির্বাচিত করার আহ্বান

১২ ফেব্রুয়ারি দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে : মিন্টু

আরও ৬ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি

মেয়ের বিয়ে সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ

বন্ধ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, মিটিং-মিছিলে সিএমপির কড়া নিষেধ

বড় পর্দায় আসতে চলেছে নাগিন

১০

প্রেসিডেন্ট সুলতান মাহমুদ চৌধুরী মারা গেছেন

১১

কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যা

১২

সততা ও নিরপেক্ষতায় কোনো আপস নয় : ইসি সানাউল্লাহ

১৩

সাবেক ছাত্রলীগ নেতা আজিমুল হত্যার রহস্য উদ্‌ঘাটন

১৪

শাকিবের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি নেই : অপু বিশ্বাস

১৫

যমজ সন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপাসনা

১৬

একটা দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা ফখরুল 

১৭

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৮

তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৯

ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 

২০
X