কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০৪:৪৭ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

আড়াই মাস পর আন্দোলনে নিহত রিফাতের মরদেহ উত্তোলন

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিফাতের মরদেহ কবর থেকে উত্তোলন। ছবি : কালবেলা
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিফাতের মরদেহ কবর থেকে উত্তোলন। ছবি : কালবেলা

দাফনের দুই মাস ২১ দিন পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিফাতের (১৪) মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য তার মরদেহটি কবর থেকে উত্তোলন করা হয়।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরের পর কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের সুখীপুর নিজ গ্রামের কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ান আহমদ এবং পুলিশের একটি দল উপস্থিত ছিল।

দাউদকান্দি থানার ওসি জুনায়েদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

নিহত রিফাত হোসেন উপজেলার বারপাড়া ইউনিয়নের সুখীপুর গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে। সে সুন্দুলপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েক শতাধিক শিক্ষার্থীর সঙ্গে আন্দোলনে যোগ দেয় রিফাত। এ সময় তারা উপজেলার শহীনগর বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করলে পুলিশ ও আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে গুলিবর্ষণ করে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এ সময় গুলিবিদ্ধ হয় রিফাত। পরে তাকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। ওইদিনই চিকিৎসাধীন অবস্থায় রিফাতের মৃত্যু হয়। পরদিন ময়নাতদন্ত ছাড়াই নিজ বাড়িতে তার মরদেহ দাফন করা হয়।

এ ঘটনার এক সপ্তাহ পর একই এলাকার রাজ্জাক ফকির বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭০-৮০ জনের নামে থানায় একটি মামলা করেন। এর দুই সপ্তাহ পর নিহত রিফাতের মা নিপা আক্তার বাদী হয়ে ৩০-৩৫ জনের নামে আদালতে আরও একটি মামলা করেন। এসব মামলায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আদালত রিফাতের মরদেহ উত্তোলন ও ময়নাতদন্তের নির্দেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার কুমিল্লা আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নিহত রিফাতের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেন।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েদ চৌধুরী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত রিফাতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। এ নিয়ে রাজ্জাক ফকির বাদী হয়ে থানায় এবং তার মা নিপা আক্তার বাদী হয়ে আদালতে পৃথক দুটি মামলা করেন। আদালতের নির্দেশে রিফাতের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার দফা দাবিতে বিসিবিতে ক্রিকেটারদের অবস্থান

পরিবারের সদস্যরা আমার নিরাপত্তা নিয়ে ভীষণ উদ্বিগ্ন : প্রেস সচিব

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

রেকর্ড রান তাড়া করে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

পুতিন-এরদোয়ানের বৈঠক, যুদ্ধবিরতি নিয়ে নতুন বার্তা

বেতারের কর্মকর্তার কাছে চাঁদা দাবির অভিযোগে দু’জন গ্রেপ্তার 

বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহতের ঘটনায় সেই গাড়িচালক গ্রেপ্তার

হাদির হামলাকারীদের অবস্থান নিয়ে সবশেষ যা জানা গেল

হাদিকে গুলির ঘটনায় শনাক্ত কে এই ফয়সাল করিম দাউদ

রিজভীর দুঃখ প্রকাশ

১০

রিজভীর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

১১

শতাব্দীর সেরা নির্বাচন উপহার দিতে নিরপেক্ষতার আহ্বান খুলনা বিভাগীয় কমিশনারের

১২

হাদির ওপর হামলা / এক ফেসবুক পেজ থেকেই শিবিরকে জড়িয়ে ৪টি ভুয়া ফটোকার্ড ভাইরাল 

১৩

বিএনপি মনোনীত প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

হাদির ওপর হামলাকারীর শেকড় উপড়ে ফেলা হবে : অ্যাটর্নি জেনারেল

১৫

প্রতিষ্ঠানে লাইন ম্যানেজাররা যেভাবে সাফল্যের অদৃশ্য শক্তিতে পরিণত হতে পারেন

১৬

রিজভীর বক্তব্যকে বোগাস বললেন ডিএমপি কমিশনার

১৭

এক্সের বিরুদ্ধে ‘গুরুতর অভিযোগ’ ইমরান খানের সাবেক স্ত্রীর

১৮

‘মেধাবী’ প্রকল্পকে  জবির ‘হল’ হিসেবে বিবেচনা না করার অনুরোধ আস-সুন্নাহর

১৯

হাদির চিকিৎসায় ১১ সিদ্ধান্ত ও পর্যবেক্ষণ জানাল বিশেষ মেডিকেল টিম

২০
X