রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মঙ্গলবার থেকে খুলছে সাজেকের দুয়ার

রাঙামাটির সাজেক ভ্যালি। ছবি : কালবেলা
রাঙামাটির সাজেক ভ্যালি। ছবি : কালবেলা

এক মাস ১২ দিন পর উন্মুক্ত হলো পর্যটকদের আকর্ষণীয় স্থান সাজেক ভ্যালি। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) থেকে পর্যটকরা সাজেকে ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছে স্থানীয় জেলা প্রশাসন।

এর আগে গত ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার ঘটনায় ২৫ সেপ্টেম্বর থেকে দফায় দফায় সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে স্থানীয় জেলা প্রশাসন। এতে বিপাকে পড়ে পর্যটন-সংশ্লিষ্টরা।

এদিকে গত ১ নভেম্বর থেকে রাঙামাটিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিলেও সাজেকের অবস্থান ও ভৌগোলিকভাবে খাগড়াছড়ি জেলা সড়ক হয়ে যাতায়াত করতে হয়। যেহেতু মঙ্গলবার খাগড়াছড়ির সব পর্যটনকেন্দ্রে খুলে দেওয়া হবে, সে ক্ষেত্রে পর্যটকরাও মঙ্গলবার থেকে সাজেকে ভ্রমণ করতে পারবেন।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সূত্রে জানা যায়, সাজেকে মোট ১২০টি রিসোর্ট কটেজ রয়েছে। গত এক মাসের ও বেশি সময় ধরে সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকশূন্য থাকার কারণে রিসোর্ট কটেজের অধিকাংশ কর্মচারী সাজেক থেকে চলে গেছে।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সহকারী সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, মঙ্গলবার থেকে সাজেক খুলবে। আগের মতো করে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। বর্তমানে সাজেকে ১২০টির মতো রিসোর্ট কটেজ রয়েছে। গত এক মাসেরও বেশি সময় ধরে সাজেকে কোনো পর্যটক আসতে না পারায় সাজেক একেবারে পর্যটকশূন্য রয়েছে। অনেক রিসোর্ট কটেজের কর্মচারীরা পর্যটক না থাকায় সাজেক ছেড়ে বাড়িতে চলে গেছেন।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় ১ নভেম্বর থেকে পর্যটকদের রাঙামাটি ভ্রমণে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। তবে সাজেক পর্যটনকেন্দ্র রাঙামাটির মধ্যে হলেও যাতায়াতের ক্ষেত্রে খাগড়াছড়ি জেলা হয়ে যেতে হয়। সে ক্ষেত্রে পর্যটকদের সাজেক ভ্রমণের সিদ্ধান্তটা খাগড়াছড়ি জেলা প্রশাসক দেবেন।

এ বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, মঙ্গলবার থেকে খাগড়াছড়ির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সাজেকে যেহেতু খাগড়াছড়ি জেলা সড়ক হয়ে যেতে হয়, সে ক্ষেত্রে মঙ্গলবার থেকে সাজেকেও পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X