গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ১১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের দুই মাসের মাথায় নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বিয়ের দুই মাসের মাথায় ময়মনসিংহের গৌরীপুরে জান্নাতুল ফেরদৌস (১৯) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ ময়মনসিংহ সদর উপজেলার চরনিলুক্ষীয়া গ্রামের আব্দুল লতিফের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্ক ধরে গত ১২ সেপ্টেম্বর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া গ্রামের বিপুল মিয়ার সঙ্গে জান্নাতুল ফেরদৌসের বিয়ে হয়। মঙ্গলবার বিপুল ও জান্নাতুলের ঝগড়া হয়। ঝগড়ার একপযার্য়ে বিপুল থাপ্পড় মারেন জান্নাতুলকে। পরে নববধূ নিজ ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জান্নাতুলের মরদেহ উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জান্নাতুলের বাবা আব্দুল লতিফ বলেন, মেয়ের বিয়ের মেহেদির রং হাত থেকে এখনো মুছেনি। এরমধ্যে মেয়েকে লাশ হতে হলো। আমার মেয়ের মরদেহ দেখেছি। কান দিয়ে রক্ত ঝরছে। আমার ধারণা শ্বশুড়বাড়ির লোকজন তাকে নির্যাতন করে মেরে ফেলেছে। এখন আত্মহত্যার প্রচার দিচ্ছে। আমি এ ঘটনার বিচার চাই।

গৌরীপুর থানার ওসি মির্জা মাযহারুল আনোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জান্নাতুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বলা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

অতিরিক্ত সময়ে / নরওয়ের জালে বল জড়িয়ে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

১০

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

১১

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

১২

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

১৩

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

১৪

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

১৫

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

১৬

বেদনার আকাশ

১৭

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

১৮

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

১৯

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

২০
X