সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৭:২৯ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ওয়াটার হিটার থেকে আগুন, মুহূর্তেই নিঃস্ব ৬ পরিবার 

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা

ওয়াটার হিটারে পানি গরম করার সময়ে তা বিদ্যুতায়িত হয়ে আগুন লেগে যায় ঘরে। এতে ৬টি পরিবার মুহূর্তেই নিঃস্ব হয়ে যায়। এসময় আগুন দ্রুত গতি ছড়িয়ে পড়ায় মূল্যবান আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের সীতাকুন্ডু উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত পরিবার জানান অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় পরিবারের প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে ঘরে ওয়াটার হিটারের সাহায্যে পানি গরম করাতে দেন ক্ষতিগ্রস্ত পরিবারের এক গৃহিণী। কিন্তু ওয়াটার হিটারের মাধ্যমে পানি গরম দেওয়ার বিষয়টি ওই গৃহিণী ভুলে যান। এদিকে পানি শুকিয়ে গিয়ে তীব্র গরমে তা বিদ্যুতায়িত হয়ে আগুন ধরে যায় ঘরে। কিছু বোঝার আগেই মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন।

যার কারণে ঘর থেকে কিছু বের করা সম্ভব হয়নি। আগুনে পুড়ে মুহূর্তেই নিঃস্ব হয়ে যায় ৬টি পরিবার। আগুনে পুড়ে যায় ঘরের আসবাবপত্রসহ মূল্যবান নথিপত্র। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের একটি টিম। তখন প্রায় সব পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য শফিক উল্লাহ বলেন, আমরা একেবারে নিঃস্ব হয়ে গেছি। ঘরে আসবাবপত্র ও নথিপত্র কিছুই বের করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত ছয় পরিবারের প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সীতাকুন্ডু ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার নুরুল আলম দুলাল কালবেলাকে বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সহযোগিতা ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত হয়।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির জেলা-উপজেলার নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সুন্দরবনে ফিরছে সেই বাঘিনী

চাকরি ও সম্পত্তির লোভে মা-বাবাকে হত্যার অভিযোগ তরুণীর বিরুদ্ধে

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর কার্যালয়, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

পাহাড় ধস-জলোচ্ছ্বাসের শঙ্কা নেই, দুয়েকদিনের মধ্যে পরিস্থিতির উন্নতির আশা

আর্জেন্টিনার জয়ের নায়ককে ‘দেখলে মেরেই ফেলতেন’ স্কালোনি! কিন্তু কেন?

শিক্ষকের রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

যমুনার তীরে নতুন বন্দর

নিজ মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে...

অনিয়মের প্রতিবাদ করায় সাংবাদিককে যুবদল নেতার হুমকি

১০

ইউটিউবে মাদ্রাসার প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

১১

বন্যা-পাহাড়ধসে প্রাণহানি ৫, বিপর্যস্ত দুই লক্ষাধিক মানুষ

১২

ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা

১৩

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে সবার অংশগ্রহণের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবের

১৪

গার্মেন্টসকর্মীর আত্মহত্যা: ‘পরকীয়া নয়, পারিবারিক বিরোধই কারণ’

১৫

বন্যাদুর্গতদের সহায়তায় এনসিপির রেসপন্স টিম গঠন

১৬

৮০ বছরে পদার্পণ উপলক্ষে ডিএমসি ডে-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

ঢাকাসহ ১৬ অঞ্চলে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা সংকেত

১৮

‘১,০০০ মিসাইল প্রস্তুত’, ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

১৯

গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

২০
X