বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বন্যায় ভেঙে যাওয়া রাস্তাটি ১০ বছরেও মেরামত হয়নি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আর্চ্চাকান্দি গ্রামের কাঁচা রাস্তা। ছবি : কালবেলা
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আর্চ্চাকান্দি গ্রামের কাঁচা রাস্তা। ছবি : কালবেলা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আর্চ্চাকান্দি গ্রামের একটি কাঁচা রাস্তা ২০১৪ সালের বন্যায় ভেঙে যাওয়ার ১০ বছর অতিক্রম হলেও আজও মেরামত করা হয়নি। এ কারণে গ্রামীণ ওই রাস্তাটি এখন ছোট-বড় খানাখন্দে পরিণত হয়ে যানবাহনসহ জনচলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।

সাধুরপাড়া, আর্চ্চাকান্দি, গাজীরপাড়া এবং বগারচর ইউনিয়নের আলিপাড়াসহ সাত গ্রামের প্রায় ৫ হাজার মানুষের একমাত্র ভরসা উন্নয়ন বঞ্চিত এই কাঁচা রাস্তা। কৃষি নির্ভরশীল ওইসব গ্রামীণ মানুষের আয়ের প্রধান উৎসই হচ্ছে কৃষি খাত। তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণ সহজ করতে গ্রামীণ ওই সড়ক পথের গুরুত্ব অপরিসীম। এ ছাড়াও স্কুল, কলেজ, মাদ্রাসাসহ কমপক্ষে সাত থেকে ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার ছাত্র-ছাত্রী ও পথচারীর যাতায়াতের একমাত্র কেন্দ্র বিন্দু। ২০১৪ সালের বন্যার করাল গ্রাসে ক্ষতবিক্ষত জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটিতে গত ১০ বছরেও উন্নয়নের কোনো আঁচড় পড়েনি।

গত দশ বছর বকশীগঞ্জ উপজেলাগামী আর্চ্চাকান্দি গ্রামের এলজিইডির এই কাঁচা সড়কটি পথচারীদের জন্য অভিশপ্ত। এই রাস্তার মাঝখানে বিশাল গর্ত আর খানাখন্দে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে চরম দুর্ভোগ পোহাতে হয়। তাই চলাচলের চাহিদা পূরণ ও দুর্ভোগ এড়াতে গ্রামবাসীর উদ্যোগে ওই গর্তে তারা নিজেরাই তৈ‌রি করছেন একটি বাঁশের সাঁকো। পার্টিশন হিসেবে দেওয়া হয়েছে বাঁশের চাটাই এবং বাঁশের খুঁটি। ওই বাঁশের সাঁকো দিয়ে চলাচলেও রয়েছে জীবনের ঝুঁকি।

প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ ওই নড়বড়ে বাঁশের সাঁকোর ওপর দিয়েই সাইকেল, মোটরসাইকেল, ইজিবাইক ও ভ্যানগাড়িতে হাট-বাজারে উৎপাদিত কৃষিপণ্যের বাজারজাতকরণের কাজে পরিবহন ব্যবস্থা দারুণভাবে ব্যাহত হচ্ছে। ফলে ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন এ অঞ্চলের কৃষকরা। এ ছাড়া ধ্বংসপ্রায় এ রাস্তায় চলাচল করতে অনেক পথচারী একাধিকবার দুর্ঘটনার শিকার হয়েছেন বলেও জানা গেছে।

গাজীর পাড়া গ্রামের গোলাম মোস্তফা গাজী অভিযোগ করে বলেন, গত ১০ বছরে এই রাস্তা উন্নয়নে আমাদের শুধু প্রতিশ্রুতি আর সান্ত্বনাই দেওয়া হয়েছে। বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি।

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা প্রকৌশলী সামচুল হক জানান, সাধুরপাড়া ইউনিয়নের আর্চ্চাকান্দি গ্রামের এ রাস্তাটি উন্নয়নে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে অগ্রাধিকার তালিকা না দেওয়ার কারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। বিষয়টি এখন আমাদের সুনজরে রয়েছে জনস্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী আছে ইরানের ‘খার্গ’ দ্বীপে, কেনই বা এটি দখলে মরিয়া ট্রাম্প 

অপারেশন শেষ না করেই চলে গেলেন চিকিৎসক, অতঃপর...

আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসির অপসারণ চাইল বিএনপি

১৫০ সিসির বেশি মোটরসাইকেলে লাগবে টিআইএন, থাকছে না কর

কম বয়সী তরুণীদের দিয়ে ইউক্রেনীয় সেনা হত্যার ফাঁদ পেতেছে রাশিয়া

কুমকুম দত্তের কবিতা : ছায়াদুপুর

বিশ্বকাপের ৪৮ দল: সব খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর এক নজরে দেখে নিন

করমুক্ত আয়সীমার সঙ্গে বাড়ছে আয়করের বোঝা

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর : ডেপুটি স্পিকার

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

১০

এই বাজেট মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা : মাহদী আমিন 

১১

যুক্তরাষ্ট্রে পৌঁছেই কড়া তল্লাশির মুখে ব্রাজিল দল, ছাড় পাননি নেইমাররাও!

১২

সিম-লাইসেন্সে কর প্রত্যাহার, সেবা খাতে কর কমানোর প্রস্তাব

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে বাংলাদেশের ইতিহাস

১৪

দলীয় নিষ্ক্রিয়তায় পদ হারালেন বিএনপি নেতা

১৫

ফুটবলের উৎসব ফিরেছে, ফেরেনি কারিনা

১৬

প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাষী : খেলাফত মজলিস

১৭

সদরঘাট লঞ্চ ট্র্যাজেডি  / বেঁচে যাওয়া সেই রুবার কোলজুড়ে জন্ম নিল পুত্র সন্তান  

১৮

আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার

১৯

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ২

২০
X