হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সার লুটে কৃষি কর্মকর্তাসহ ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

লুট করা সার। ছবি : সংগৃহীত
লুট করা সার। ছবি : সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় পিকআপভ্যান থামিয়ে ৫৩ বস্তা সার লুটের ঘটনায় দুই ছাত্রদলের নেতা ও কৃষি কর্মকর্তাসহ ১৮ জনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে মামলার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন মামলার বাদী এসআই আব্দুল্লাহ আল মামুন।

মামলার অন্যতম আসামিরা হলেন- উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সবুজ, একই এলাকার ছাত্রদল কর্মী শরিফুল ইসলাম সবুজ ও পাটগ্রাম উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা শামসুজ্জোহা খন্দকার সেবিন প্রমুখ।

জানা গেছে, পার্শ্ববতী পাটগ্রাম উপজেলার থানা পাড়া এলাকার আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকার শাহজাহান নামে এক সার ব্যবসায়ীর কাছে অবৈধভাবে ৮০ বস্তা বিভিন্ন সার বিক্রি করেন। গত সোমবার সেই সারগুলো নিয়ে একটি পিকআপযোগে পাটগ্রাম থেকে কালীগঞ্জ যাওয়ার পথে হাতীবান্ধার বড়খাতা দোয়ানী মোড় এলাকায় রাশেদুল ইসলাম সবুজ ও শরিফুল ইসলাম সবুজসহ আরও কয়েকজন গাড়ি থেকে ৫৩ বস্তা সার লুট করে নিয়ে যায়।

পরে পুলিশ খবর পেয়ে রাতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। সেই অভিযানে ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সম্পাদক রাশেদুল ইসলাম সবুজের বাড়ি থেকে ১১ বস্তা ও তার দেওয়া তথ্যমতে অন্য স্থান থেকে আরও ৩৬ বস্তাসহ মোট ৪৭ বস্তা সার উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সবুজ ও ছাত্রদল কর্মী শরিফুল ইসলাম সবুজকে বহিষ্কার করে লালমনিরহাট জেলা ছাত্রদল।

এদিকে এ ঘটনায় এসআই আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সবুজ, ছাত্রদল কর্মী শরিফুল ইসলাম সবুজ ও পাটগ্রাম উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা শামসুজ্জোহা খন্দকার সেবিনসহ ১৮ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী কালবেলাকে বলেন, ৫৩ বস্তা সার লুটের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আটকের চেষ্টা করা হচ্ছে।

পাটগ্রাম উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা শামসুজ্জোহা খন্দকার সেবিন কালবেলাকে বলেন, আমার বিরুদ্ধে মামলা হয়েছে শুনেছি। তবে আমি এ ঘটনায় জড়িত নই।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গফ্ফার কালবেলাকে বলেন, সেবিনের বিরুদ্ধে মামলার বিষয়টি শুনেছি। তবে পুলিশ এখনো কোনো কিছু জানায়নি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১০

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১১

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৩

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৫

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৬

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৭

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৮

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৯

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

২০
X