সিলেট ব্যুরো
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক তুরাব হত্যায় ৫ দিনের রিমান্ডে এএসপি দস্তগীর

সিলেটে সাংবাদিক তুরাব হত্যায় আদালত চত্বরে এএসপি দস্তগীর। ছবি : কালবেলা
সিলেটে সাংবাদিক তুরাব হত্যায় আদালত চত্বরে এএসপি দস্তগীর। ছবি : কালবেলা

ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার মূল অভিযুক্ত আসামি সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাদেক দস্তগীর কাউছারের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৫টায় সাদেক দস্তগীর কাউছারকে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের কঠোর নিরাপত্তায় আদালতে তোলা হয়।

পরে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মোমেন ৫ দিনের রিমান্ডের আদেশ দেন। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রব। তিনি বলেন, সাদেক দস্তগীর কাউছারের ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিলেট মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি কালবেলাকে বলেন, আলোচিত তুরাব হত্যা মামলার মূল অভিযুক্ত আসামি অতিরিক্ত পুলিশ সুপার মো. সাদেক দস্তগীর কাউছারকে আদালতে আনে পিবিআই। ৭ দিনের রিমান্ড চাইলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ মামলায় অন্য আসামিরা অচিরেই আইনের আওতায় আসবে।

এর আগে গত বুধবার বিকেল ৫টায় শেরপুর জেলার একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত ১৭ নভেম্বর রাতে এ মামলার আরেক আসামি কনস্টেবল উজ্জ্বলকে ঢাকা থেকে পিবিআই গ্রেপ্তার করে। পরে আদালতের নির্দেশে তাকে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।

প্রসঙ্গত, চলতি বছরের ১৯ জুলাই সিলেট মহানগরের বন্দরবাজারে কালেক্টরেট মসজিদের পাশের সড়কে পুলিশের গুলিতে গুরুতর আহত হন এটিএম তুরাব। ওইদিন সন্ধ্যায় নগরের ইবনে সিনা হাসপাতালে তার মৃত্যু হয়। সদ্য বিবাহিত তুরাব দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি ও স্থানীয় দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার ছিলেন।

ঘটনার এক মাস পর গত ১৯ আগস্ট নিহতের ভাই আবুল আহসান মো. আজরফ (জাবুর) বাদী হয়ে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে প্রধান করে পুলিশ কর্মকর্তাসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাত আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১০

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১১

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১২

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৩

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৪

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৬

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৭

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৮

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৯

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

২০
X