চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

নগরীর প্রতিটি ওয়ার্ডকে গ্রিন সিটির আওতায় আনা হবে : চসিক মেয়র

কাজির দেউরি বাজার ব্যবসায়ীদের মাঝে বিন বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
কাজির দেউরি বাজার ব্যবসায়ীদের মাঝে বিন বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরীর প্রতিটি ওয়ার্ডকে গ্রিন সিটির আওতায় আনা হবে। এজন্য আমরা প্রথমে গণসচেতনতার দিকে যাচ্ছি। এরপর নগরীকে সুন্দর করার জন্য বিদ্যমান আইনের প্রয়োগ করব।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে কাজির দেউরি বাজার ব্যবসায়ীদের মাঝে বিন বিতরণ শেষে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম নগরীকে গ্রিন, ক্লিন ও হেলদি সিটি হিসেবে গড়তে ব্যবসায়ীদের মাঝে বর্জ্য সংগ্রহের এ বিন বিতরণ করা হয়।

ডা. শাহাদাত হোসেন বলেন, আমার নির্বাচনের মূল প্রতিশ্রুতি ছিল এ শহরকে সুন্দর করা। ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটির আওতায় আনা। চট্টগ্রামের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গা, প্রত্যেকটি মার্কেট ও প্লেসে আমরা বর্জ্য সংগ্রহের প্লাস্টিকের বিন বিতরণের শুরু করেছি।

তিনি আরও বলেন, দুতিন মাস পরে বর্ষা মৌসুম আসছে। বর্ষার সময় জলাবদ্ধতা আমাদের শহরের প্রধান সমস্যা। জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে পলিথিন, প্লাস্টিক, কর্কশিটসহ অপচনশীল দ্রব্যাদি। এগুলো আমরা যত্রতত্র ফেলি। অপচনশীল এসব দ্রব্যাদি ডাস্টবিনে ফেলতে হবে। যত্রতত্র নালা-নর্দমার মধ্যে ফেললে এগুলোই কিন্তু আমাদের মারাত্মক ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। অপচনশীল দ্রব্যাদির কারণে বর্ষায় জলাবদ্ধতা সৃষ্টি যাচ্ছে। তাই এখন থেকে আমরা গণসচেতনতার অংশ হিসেবে প্রত্যেক জায়গায় বর্জ্য সংগ্রহের প্লাস্টিকের বিন বিতরণ শুরু করেছি।

চসিক মেয়র বলেন, আমরা আজকে বাজারে ডাস্টবিন বসাচ্ছি। এটা শুধু বাজারে নয়, ছোট ছোট ডাস্টবিন প্রত্যেকটা দোকানের সামনে দিয়ে দিব। আমরা চাই ময়লা আবর্জনা সবাই খোলা জায়গায় না ফেলে সুনির্দিষ্ট ডাস্টবিনগুলোতে যাতে ফেলে। তাহলে আমরা শহরকে সুন্দর রাখতে পারব। আমি মনে করি প্রত্যেকটা দোকানদার তার দোকানের ময়লা-আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবে। দোকানের সামনে বর্জ্য সংগ্রহের প্লাস্টিকের বিন দেওয়ার পরেও ময়লা পড়ে থাকলে সে দোকানের তার ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।

বিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীসহ বাজার কমিটির নেতারা।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরেও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১০

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১১

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১২

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৩

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৪

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৫

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৬

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১৭

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৮

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৯

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

২০
X