রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলা, আটক স্বেচ্ছাসেবক দল-যুবদল নেতা

গ্রেপ্তার সাগর হোসেন শুক্কুর ও আবদুল কাদের। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার সাগর হোসেন শুক্কুর ও আবদুল কাদের। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৪ নম্বর ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনায় গাজীপুর থেকে দুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৯ এপ্রিল) সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ৪ নম্বর ইছাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা (সভাপতি প্রার্থী) সাগর হোসেন শুক্কুর ও যুবদল নেতা (সাধারণ সম্পাদক প্রার্থী) আবদুল কাদের। সাগর ইছাপুর ইউনিয়নের সোন্দড়া গ্রামের একচেটিয়া বাড়ির আলী হোসেনের ছেলে এবং কাদের একই গ্রামের আবদুল আউয়াল মমিনের ছেলে।

গত ৩০ মার্চ রাতে জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান মঞ্জু দীর্ঘদিন পর নিজ গ্রাম নারায়ণপুরে যান। তার উপস্থিতির খবর পেয়ে স্বেচ্ছাসেবক দল নেতা সাগর ও যুবদল নেতা কাদেরের নেতৃত্বে দলীয় কর্মীরা তাকে ধাওয়া করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে ঘটনাস্থলে আসা আজিজুর রহমান বাচ্চু মোল্লা ইটের আঘাতে বাঁ-হাতে ব্যথা পান। ঘটনার প্রতিবাদে ওইদিন রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার কালবেলাকে বলেন, ‘ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কালীগঞ্জ থেকে তাদের আটক করা হয়। দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

১০

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১১

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১২

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১৩

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৫

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৬

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৭

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৮

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৯

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

২০
X