সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৯:৪৩ পিএম
আপডেট : ২৬ মে ২০২৫, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ৪৭ লাখ টাকার কাঠ জব্দ, করাত কল সিলগালা

সাতক্ষীরায় কলারোয়ায় টাস্কফোর্সের অভিযানে কাঠ জব্দ, করাত কল সিলগালা ও জরিমানা। ছবি : কালবেলা
সাতক্ষীরায় কলারোয়ায় টাস্কফোর্সের অভিযানে কাঠ জব্দ, করাত কল সিলগালা ও জরিমানা। ছবি : কালবেলা

সাতক্ষীরায় কলারোয়ায় টাস্কফোর্সের একটি দল অভিযান চালিয়েছে। এ সময় অনুমোদনহীন অবৈধ ৩টি পৃথক করাত কলকে (স-মিল) ৩০ হাজার টাকা জরিমানা ও প্রায় ৪৭ লাখ ৩৯ হাজার টাকার গোল কাঠ জব্দ করেছে। একইসঙ্গে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকায় ওই তিন করাত কল প্রতিষ্ঠানকে সিলগালা করে বন্ধ করে দিয়েছে।

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সহায়তায় সোমবার (২৬ মে) দুপুরে উপজেলার গয়ড়া কলেজ মোড় নামক স্থানে অনুমোদনহীন ৩টি করাত কলে অভিযান পরিচালনা করে টাস্কফোর্স।

কলারোয়া উপজেলা ভূমি কর্মকর্তা নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূসরাত জাহান, সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়ন বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, কলারোয়া উপজেলা বন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামসহ ৫ পুলিশ সদস্যের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

বিকেলে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বিজিবি উল্লেখ করে, কিছু অসাধু ব্যবসায়ী বন বিভাগের অনুমোদন ছাড়া স-মিলে পরিবেশ ধ্বংসকারী গাছ ও কাঠ চেরাই করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টাস্কর্ফোস অভিযান পরিচালনা করে।

এ সময় বন বিভাগের অবৈধ কাঠ চেরাই করার দায়ে ৩ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে সর্বমোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রায় ৪৭ লাখ টাকা মূল্যের প্রায় ৭ হাজার ৮০০ ঘনফুট বিভিন্ন প্রকার গোল কাঠ জব্দ করা হয়। এ ছাড়া কাট অপসারণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ১৫ দিনের মধ্যে অপসারণের নোটিশ জারি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X