কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

নৌবাহিনীর উদ্যোগে পটুয়াখালীতে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদানকালে। ছবি : সংগৃহীত
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদানকালে। ছবি : সংগৃহীত

সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে।

মঙ্গলবার (০৩ জুন) নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের সার্বিক তত্ত্বাবধানে এবং ‘বানৌজা শের-ই-বাংলা’ ঘাঁটির ব্যবস্থাপনায় ‘উত্তর লালুয়া ইউ সি মাধ্যমিক বিদ্যালয়’ মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

বাংলাদেশ নৌবাহিনীর অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দল এ ক্যাম্পেইনে লালুয়া ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত নারী, পুরুষ ও শিশুসহ তিন শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। চিকিৎসা ক্যাম্পে সাধারণ রোগীদের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে চিকিৎসা প্রদান করা হয়। এতে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সন্তুষ্টি ও স্বস্তির অনুভূতি পরিলক্ষিত হয়। স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুর্গম দ্বীপাঞ্চলসহ দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় নিয়মিতভাবে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরে এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও নৌবাহিনীর এই মানবিক ও সেবামূলক কার্যক্রম চলমান থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X