বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে উল্টে গেল গরুবাহী ট্রাক, ব্যবসায়ী নিহত

মহাসড়কের উপরে উল্টে যাওয়া মিনিট্রাক। ছবি : কালবেলা
মহাসড়কের উপরে উল্টে যাওয়া মিনিট্রাক। ছবি : কালবেলা

বগুড়ার শেরপুরে গরুবাহী ট্রাক উল্টে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন।

শনিবার (০৭ জুন) বেলা ১২টার দিকে মির্জাপুরের রাজাপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যবসায়ী ফজলুর রহমান (৪৫) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের আকবর আলী ছেলে।

আহতদের সূত্রে জানা গেছে, আড়াই লাখ টাকার একটি অবিক্রীত গরু নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে মহাসড়কের মির্জাপুরের রাজাপুর এলাকায় গরু বহনকারী মিনিট্রাক হঠাৎ করেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপরে উল্টে পড়ে। এতে ফজলুর রহমান নামে ওই ব্যক্তি গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এই দুর্ঘটনায় ট্রাকটিতে থাকা গরুর ব্যবসায়ীর সহকারী অন্তত আরও ১৫ জন আহত হয়। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পাশাপাশি গুরুতর জখম জনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গরুটিও জখমপ্রাপ্ত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ বলছে, দুর্ঘটনায় নিহত ওই ব্যক্তিকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এছাড়া এই দুর্ঘটনায় আহত সাতজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নূর হোসেন বলেন, আহতদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১০

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১১

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১২

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৩

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৪

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৫

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৬

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৭

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৮

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৯

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২০
X