তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৫, ১১:১২ এএম
অনলাইন সংস্করণ

নিজের ‘আমলনামা চুরি’ করলেন সাবেক অধ্যক্ষ

তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি কলেজ। ছবি : কালবেলা
তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি কলেজ। ছবি : কালবেলা

রংপুরের তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষের অনুমতি ছাড়াই সাবেক অধ্যক্ষ মো. আব্দুল বারি তার আমলের আয়-ব্যয়ের নথিপত্র দিনদুপুরে চুরি করেছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১টায় প্রতিষ্ঠানের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. মেনহাজুলের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রতিষ্ঠনের অফিস সহকারী মেনহাজুল বলেন, ‘আমি গত ১২ জুন সকাল আনুমানিক ১০টায় ২০২৫ শিক্ষাবর্ষের এইচএসি পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রারভুক্ত করার জন্য অফিসে যাই। অফিসের দাপ্তরিক কাজ করার সময় আনুমানিক ১১টায় সাবেক অধ্যক্ষ আব্দুল বারি মন্ডল স্যার অফিসে আসেন। অফিস কক্ষে আগে থেকেই তার রক্ষিত সিলগালা করা একটি আলমারি থেকে বেশকিছু দাপ্তরিক নথিপত্র নিয়ে যান।

প্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন বর্তমান অধ্যক্ষের অনুমতি না নিয়ে ২ বছর আগে অবসরে যাওয়া সাবেক অধ্যক্ষ আব্দুল বারি মন্ডলের এভাবে অফিস নথিপত্র নিয়ে যাওয়ার ঘটনাকে যোগসাজশ বলে দাবি করছেন অনেকে। তার দুর্নীতির প্রমাণ লোপাট করতেই তিনি কৌশলগত চুরির ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের।

বর্তমান অধ্যক্ষকে না জানিয়ে অফিসের নথিপত্র নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন আব্দুল বারি।

প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষ মো. আব্দুস ছবুর মোবাইল ফোনে বলেন, কলেজ ১৪ জুন পর্যন্ত ঈদের ছুটিতে বন্ধ ছিল। চলতি মাসের গত ১২ জুন সাবেক অধ্যক্ষ কর্তৃক অফিসের নথিপত্র নিয়ে যাওয়ার ঘটনা আমি ১৭ জুন জেনেছি। আমাকে বলা হয়নি, আমি অফিস আলোচনায় শুনেছি। পরে বিষয়টি গুরুত্ব দিই এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করি। পাশাপাশি অফিস সহকারীকে এ ঘটনায় কারণ দর্শাই। এ সময় তিনি কৌশলগত এই চুরির ঘটনায় অফিস সহকারীকে সহায়তাকারী হিসেবে অভিযুক্ত বলে দাবি করেন।

প্রতিষ্ঠানে চুরির ঘটনায় থানায় কোনো অভিযোগ না হওয়ার বিষয়ে তিনি বলেন, আমি থানায় গিয়েছিলাম। আমার অভিযোগ নেয়নি।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ ফারুক বলেন, চুরির বিষয়টি জেনেছি। তবে এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. রুবেল রানা কালবেলাকে বলেন, কলেজের ঘটনাটি শুনেছি। এ বিষয়ে উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনকে লিখিতভাবে জানানোর জন্য বলেছি। এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X