সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

‘দাঁড়িপাল্লায় ভোট দিন’ স্লোগান দিয়ে বিপাকে বিএনপির ১৩ নেতা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সিরাজগঞ্জের তাড়াশে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে দাঁড়িপাল্লার স্লোগান দেওয়ায় ১৩ নেতাকর্মীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। এছাড়াও সহযোগী সংগঠনের আরও ২১ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক। এর আগে ২১ জুন শেখ এনামুল হক স্বাক্ষরিত পৃথক চিঠিতে এসব নির্দেশ দেওয়া হয়েছে।

শোকজ নোটিপ্রাপ্ত নেতারা হলেন জেলা বিএনপির উপদেষ্টা ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, জেলা বিএনপির উপদেষ্টা ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ দুলাল হোসেন খান, জেলা বিএনপির উপদেষ্টা কামাল হোসেন, জেলা বিএনপির উপদেষ্টা আমিনুল বারী তালুকদার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ব্যারিস্টার আব্দুল বাতেন।

এ ছাড়া জেলা বিএনপির নির্বাহী সদস্য রহিদ মান্নান লেলিন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম ভূইয়া, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মন্ডল, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, একই কমিটির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম হিরন, সাবেক সাংগঠনিক সম্পাদক রহিম বাদশা ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য হাশেম মেম্বারকে শোকজ করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ২০ জুন বিএনপির নেতাকর্মীরা তাড়াশের নওগাঁ শাহ শরীফ জিন্দানী (র.) এর মাজার জিয়ারতে যান। এ সময় উল্লেখিত নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে স্লোগান দেওয়া হয় ‘টুকু ভাইয়ের সালাম নিন, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন’। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা দলীয় শৃঙ্খলা পরিপন্থি।

এ অবস্থায় আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদকের নিকট সশরীরে উপস্থিত হয়ে আপনাদের লিখিত জবাব প্রদান করার জন্য নির্দেশপূর্বক অনুরোধ করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে শোকজপ্রাপ্ত জেলা বিএনপির উপদেষ্টা ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম বলেন, ‘আমাদের উপস্থিতিতে সেখানে দাঁড়িপাল্লার কোনো স্লোগান হয়নি। যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, সেটা আসলে এডিট করা। আমাদের হেয় করার জন্য এই ভিডিওটি ভাইরাল করা হয়েছে। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছি। তারপরও জেলা বিএনপি আমাদের শোকজ করেছে, আমরা শোকজের জবাবও দিয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১০

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১১

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১২

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৩

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৪

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৫

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৬

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৭

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৮

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৯

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

২০
X