কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০১:৫২ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

দুই শিশুর মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
দুই শিশুর মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) সকাল ১১টার সময় কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

দুই শিশু হলো রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় মির্জাপুর এলাকার আকমাল হোসেনের ছেলে জুনায়েদ (১২) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালতলা গ্রামের শামীমের ছেলে আবদুল মমিন (১২)। তারা দেউলিয়াবাড়ী এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুনায়েদ ও মমিন স্থানীয় মাদ্রাসায় পঞ্চম শ্রেণিতে পড়ত। রোববার সকালে দেওয়ালিয়াবাড়ী এলাকায় পুকুরে গোসল করতে নামে জুনায়েদ ও মমিন। গোসলের একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন ও পুলিশ বেলা ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের আবেদন করায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১১

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১২

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৩

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৪

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৫

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৬

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৮

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৯

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

২০
X