দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

দুর্গাপুর সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন বিএসএফের

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে ২১ জনকে বাংলাদেশে পুশইন। ছবি : কালবেলা
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে ২১ জনকে বাংলাদেশে পুশইন। ছবি : কালবেলা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে ২১ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গ ও দুজন পুরুষ রয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর ৫টার দিকে জেলার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয় বলে জানিয়েছেন নেত্রকোনা ৩১ বিজিবির বিজয়পুর ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম।

পরে বিজয়পুর বিওপির ১১৪৮/৪ এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আড়াপাড়া এলাকায় পুশইন করানো হলে তাদের আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

আটক হওয়ারা ঢাকা, চট্টগ্রাম, রাজবাড়ী, পটুয়াখালী, মৌলভীবাজার, জামালপুর, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় বাসিন্দা বলে জানা গেছে।

কমান্ডার শহীদুল ইসলাম জানান, সীমান্তে হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে একটি দল টহল দেওয়ার সময় বিএসএফের পুশইন করা ২১ জনকে আড়াপাড়া এলাকা থেকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে পরিচয় নিশ্চিত করা হয়েছে।

তিনি জানান, আটক হওয়ারা গত এক সপ্তাহ থেকে ৭ বছরের মধ্যে দিল্লিতে কাজের জন্য যায়। তাদেরকে দিল্লির বিভিন্ন এলাকা থেকে একত্র করে বুধবার (৯ জুলাই) দিল্লির নাজিরাবাদ বিমানবন্দর দিয়ে বিমানে করে আসাম নেওয়া হয়। পরে তাদেরকে আজ ভোরে বিএসএফ বিজয়পুর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করে। আটকদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১০

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১১

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১২

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৩

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৪

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৬

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৭

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৮

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৯

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

২০
X