আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সাগরে তলিয়ে গেছে কবরস্থান, ভাঙছে মসজিদ

ভাঙনের মুখে মসজিদ। ছবি : কালবেলা
ভাঙনের মুখে মসজিদ। ছবি : কালবেলা

অনেক আগেই সাগরে তলিয়ে গেছে কবরস্থান। ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে আটকে পড়া কয়লাবাহী দুটি জাহাজের পানির ধাক্কায় এবার ভাঙছে মসজিদ। স্রোতের গতিপথ বদলে পানির ঢেউয়ে ছিঁড়ে গেছে জিও ব্যাগও। কয়েকদিনের টানা বৃষ্টি ও বঙ্গোপসাগরের জোয়ারের পানির ধাক্কায় হুমকিতে পড়েছে মসজিদ, মাদ্রাসাসহ পার্শ্ববর্তী একটি কবরস্থান। কবরস্থান ভেঙে উঠে এলো পুরোনো লাশের কঙ্কাল।

এমনই দৃশ্য চোখে পড়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উঠান মাঝির ঘাট এলাকায়।

বর্তমানে গহিরা সমুদ্র উপকূলের এক কিলোমিটারেরও বেশি এলাকার বিভিন্ন স্থানে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙন রোধে অতিদ্রুত ব্যবস্থা না নিলে সাগরের ঢেউয়ের তোড়ে মসজিদ, এতিমখানা ও কবরস্থান সম্পূর্ণ বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

সরেজমিন দেখা যায়, জাহাজ দুটি মসজিদ ঘেঁষা কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছে। সাগরের ঢেউয়ে মসজিদের দক্ষিণ ও পশ্চিম পাশের জিও ব্যাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে উঠেছে পাশের শতবছরের পুরোনো কবরস্থানে মানুষের হাড়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো উপকূলবাসীর। পরে লাশের হাড়গুলো অন্য একটি কবরস্থানে দাফন করা হয় বলেও জানান স্থানীয়রা।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, ঘূর্ণিঝড় ‘শক্তি’ পরবর্তী ঝোড়ো হাওয়ায় গহিরা উপকূল এলাকা উঠান মাঝির ঘাটে মারমেইড-৩ নামের একটি বার্জ ও নাভিমার-৩ টাগবোট জাহাজ দুটি আটকে পড়ার এক মাস পার হলেও এখনো সেগুলো সরানোর কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।

সূত্র জানায়, বন্দর কর্তৃপক্ষের কাছে জাহাজ দুটি গত তিন বছরের বেশি সময় ধরে জব্দ রয়েছে। জাহাজ দুটি বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় জোয়ার-ভাটার স্রোতে কখনো কুতুবদিয়া, কখনো মগনামাসহ বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় ভেসে বেড়ায়। সর্বশেষ গত মাসে ঘূর্ণিঝড় ‘শক্তি’র আঘাতে গহিরা উঠান মাঝির ঘাট উপকূলে আটকে পড়ে। আর এতে কপাল পুড়েছে স্থানীয়দের। যার প্রভাবে ভাঙনের তীব্রতা আগের চেয়ে কয়েকগুণ বেড়ে যায়। বর্তমানে কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ জাহাজ দুটির পাহারার দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

উঠান মাঝির ঘাট গাউছিয়া হিজিরিয়া তাহফিজুল কোরআন হেফজখানা ও এতিমখানা পরিচালক আজগর আলী বলেন, ’৯১ সালের ঘূর্ণিঝড়ে সব কিছু বিলীন হয়ে গেলেও এই মসজিদ আর কবরস্থানটি ছিল। প্রায় ৩৪ বছর পর জাহাজের কারণে মসজিদ, এতিমখানা ও কবরস্থান সম্পূর্ণ বিলীনের পথে। পানির ঢেউয়ে কবর ভেঙে উঠে গেছে পুরোনো দুটি লাশের কঙ্কাল। পরে পার্শ্ববর্তী একটি কবরস্থানে দাফন করা হয়।

মসজিদ কমিটির সিনিয়র সদস্য নুরুল আলম বলেন, জাহাজ দুটি আটকানোর এক মাস পেরিয়ে গেলেও এখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না কেউ। দ্রুত জাহাজ সরানোর ব্যবস্থা না নিলে সাগরের ঢেউয়ের তোড়ে মসজিদ, এতিমখানা ও কবরস্থান সম্পূর্ণ বিলীন হয়ে যাবে।

চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে শাহীদ বলেন, আটকে পড়া জাহাজ দুটির কারণে স্থানীয় মসজিদ, কবরস্থান ও বেড়িবাঁধ চরম ঝুঁকিতে পড়েছে। এসব রক্ষায় আমরা জিও ব্যাগ দিয়েছি, জাহাজ দুটি দ্রুত সরিয়ে নেওয়ার জন্য আমরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে জানিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১০

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১১

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১২

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৩

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৪

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৫

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৬

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৭

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৮

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৯

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২০
X