বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

ছেলের হাতে বাবা খুন

অভিযুক্ত শাহ নেওয়াজ শিমুল। ছবি : কালবেলা
অভিযুক্ত শাহ নেওয়াজ শিমুল। ছবি : কালবেলা

বরিশালে মাদকের টাকা না পেয়ে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে ছেলে। রোববার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে জেলার উজিরপুর উপজেলার বরাকোটা ইউনিয়নের খাটিয়ালপাড়া গ্রামে নির্মম এ হত্যাকাণ্ড ঘটেছে।

নিহত বাবা শাহ্ আলম খান (৬৮) ওই গ্রামের বাসিন্দা এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।

জানা যায়, মাদক সেবনের টাকা চেওয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায় বাবাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত ছেলে শাহ নেওয়াজ শিমুলকে (৩২) আটকে করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী মাদক সেবনের টাকা না পেয়ে বাবা শাহ আলম খানের গলায় ছুরিকাঘাত করে ছেলে শাহ নেওয়াজ শিমুল। তবে ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়েছে। পাশাপাশি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশার শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X