মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ব্যক্তি স্বার্থে অনৈতিকভাবে কাউকে কিছু করতে দেওয়া হবে না : চসিক মেয়র

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে মতবিনিময় করেন কল্লোল সুপার মার্কেটের ব্যবসায়ীরা। ছবি : কালবেলা
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে মতবিনিময় করেন কল্লোল সুপার মার্কেটের ব্যবসায়ীরা। ছবি : কালবেলা

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কল্লোল সুপার মার্কেট ভবন অবৈধভাবে ভাঙার ষড়যন্ত্রের যাবতীয় বিষয় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেন ব্যবসায়ীদের বলেন, ‘গায়ের জোরে ব্যক্তি স্বার্থে, অনৈতিকভাবে কাউকে কিছু করতে দেওয়া হবে না।’

সোমবার (২৮ জুলাই) কল্লোল সুপার মার্কেট দোকান মালিকদের পক্ষে ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এসব বিষয় জানান।

ব্যবসায়ীদের ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আইন সবার জন্যই সমান। তাই আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কল্লোল সুপার মার্কেটসহ কোনো ভবন অবৈধভাবে ভাঙার সুযোগ নেই কারও। এ ব্যাপারে শতভাগ নিশ্চিত থাকতে পারবেন আপনারা।’

মেয়রকে ব্যবসায়ী নেতারা জানান, নিষেধাজ্ঞার পরও একটি মহল অনৈতিক ও ব্যক্তিগত সুবিধা প্রদানের মাধ্যমে চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে ব্যবহার করে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কল্লোল সুপার মার্কেট ভবনটি ভাঙার পাঁয়তারা করছে। অথচ ভবনটি ঝুঁকিপূর্ণ কিংবা জরাজীর্ণ নয়। ভবনটির মালিক আতিয়া বানু ও তার ওয়ারিশদের অনুপস্থিতিকে পুঁজি করে এটি গ্রাস করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে মহলটি।

এ সংক্রান্ত আদালতের একাধিক নিষেধাজ্ঞা বলবৎ থাকার পরও ভবনটি ভাঙার পাঁয়তারা নিয়ে ব্যবসায়ী সমাজ আজ উদ্বিগ্ন।

এ সময় কল্লোল সুপার মার্কেট মালিক সমবায় সমিতির সভাপতি সৈয়দ মো. মামুন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম সাবুসহ মিমি সুপার মার্কেটের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X