সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার খলিশাখালিতে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সাতক্ষীরার দেবহাটার খলিশাখালি এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, খলিশাখালি এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা অত্যন্ত জরুরি। এটি এলাকার নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে সহায়ক হবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে।

জানা গেছে, খলিশাখালি একটি জনবহুল এলাকা। এ এলাকায় ভূমিদস্যু ও সন্ত্রাসীরা ব্যক্তি মালিকানাধীন এক হাজার ৩২০ বিঘা জমি শেখ মুজিবুর রহমানের নামে আবাসন প্রকল্প করে দখল করে আছে। বর্তমানে সেখানে মাদক আখড়াসহ বিভিন্ন ধরনের অপরাধের স্বর্গরাজ্য হিসেবে গড়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দেবহাটা থানা থেকে খলিসাখালির দূরত্ব প্রায় ১০ কিলোমিটার হওয়ার কারণে প্রতিনিয়িত ঘটে যাওয়া বিভিন্ন অপরাধের জন্য আইনের দ্বারস্থ হতে হিমশিম খেতে হয়। তাই এখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হলে অপরাধ দমনে সহায়ক হবে এবং এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।

খলিশাখালি এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান, সামাদ আলী, আশরাফ উদ্দীনরা বলেন, এ এলাকায় ভূমিদস্যুরা মালিকানাধীন ভূমি দখল করে রেখেছে। এখানে অবস্থান করে সন্ত্রাসীরা দেশের বিভিন্ন এলাকায় অপরাধ কর্মকাণ্ডের আস্তানা গেড়ে বসেছে। এ কারণে অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনাও বেশি। তাই একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হলে সাধারণ মানুষ নিরাপদে থাকবে।

তারা আরও বলেন, একটি পুলিশ ফাঁড়ি এলাকার মানুষের মধ্যে স্বস্তি দিবে। যখন মানুষ জানবে এলাকায় একটি পুলিশ ফাঁড়ি রয়েছে তখন তারা নিরাপদবোধ করবে এবং অপরাধ প্রবণতা কমে আসবে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন বলেন, সাতক্ষীরা জেলা পুলিশ জনগণের সেবা দিতেই কাজ করে যাচ্ছে। সেবা নেওয়ার স্বার্থে জনগণের কোনো প্রত্যাশা থাকলে পুলিশ সেটি পূরণ করবে।

তিনি আরও বলেন, দেবহাটার খলিশাখালি এলাকায় বিভিন্ন সময় নানা অপরাধ সংঘটিত হয়ে থাকে। স্থানীয়রা যদি সেখানে পুলিশ ফাঁড়ির দাবি করে সেটি সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১০

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১১

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১২

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৩

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৪

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৫

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১৬

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

১৭

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১৯

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

২০
X