রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১০:৪৮ এএম
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

রংপুর হিন্দুপল্লিতে হামলায় পাঁচ আসামি দুদিনের রিমান্ডে

রংপুর হিন্দুপল্লিতে হামলায় গ্রেপ্তার আসামিরা। ছবি : কালবেলা
রংপুর হিন্দুপল্লিতে হামলায় গ্রেপ্তার আসামিরা। ছবি : কালবেলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে রংপুরের গঙ্গাচড়ার আলদাদপুর গ্রামে হামলার ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গঙ্গাচড়া আমলি আদালতে তোলা হয়।

এ সময় জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা ও গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার (৩০ জুলাই) বিকেলে গ্রেপ্তার পাঁচ আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে আদালত রিমান্ড শুনানির দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী পলাশ কান্তি নাগ বলেন, গঙ্গাচড়ার হিন্দুপল্লিতে হামলার ঘটনায় গ্রেপ্তার পাঁচ আসামিকে আদালতে তোলা হলে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সিংগেরগাড়ি মাঝাপাড়া গ্রামের ইয়াছিন আলী (২৫), মাগুড়া শ্রীপাড়ার স্বাধীন মিয়া (২৮), দক্ষিণ চাঁদখানা মায়াপাড়ার আশরাফুল ইসলাম (২৮), উত্তর সিংগেরগাড়ি পাঠানপাড়ার এস এম আতিকুর রহমান খান আতিক (২৮) ও দক্ষিণ সিংগেরগাড়ি চওড়াপাড়ার সাদ্দাম হোসেন সেলিম (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৬ জুলাই) ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগে গঙ্গাচড়ার আলদাদপুর গ্রামের এক হিন্দু কিশোরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতেই ওই কিশোরের এক আত্মীয়ের বাড়িতে হামলা চালানো হয়।

রোববার (২৭ জুলাই) সাইবার সুরক্ষা আইনের মামলায় কিশোরকে আদালতে হাজির করলে বিচারক তাকে শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানো নির্দেশ দেন। তবে সেদিনই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পাশের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সিংগেরগাড়ি, মাগুড়া ও বাংলাবাজার এলাকা থেকে দফায় দফায় লোকজন মিছিল নিয়ে এসে হামলা চালান। পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। এতে এক পুলিশ সদস্য আহত হন এবং হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। এ ঘটনায় এক ভুক্তভোগী রবীন্দ্রনাথ রায় বাদী হয়ে গঙ্গাচড়া মড থানায় মঙ্গলবার (২৯ জুলাই) রাতে অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করে মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X