সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

শিশুকে ধর্ষণের অভিযোগে পোস্টমাস্টার আটক

শিশুকে ধর্ষণের অভিযোগে পোস্টমাস্টার আটক করে উৎসুক জনতা। ছবি : কালবেলা
শিশুকে ধর্ষণের অভিযোগে পোস্টমাস্টার আটক করে উৎসুক জনতা। ছবি : কালবেলা

সাতক্ষীরায় ১১ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে শেখ শহিদুল ইসলাম (৫৫) নামের এক পোস্টমাস্টারকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিয়েছে জনতা।

রোববার (৩ আগস্ট) সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের বাবুলিয়া পোস্ট অফিসে এ ঘটনা ঘটে।

আটক পোস্টমাস্টার শেখ শহিদুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের মৃত শেখ বদরুদ্দীন হায়দারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিশুটি তার মায়ের প্রথম স্বামীর সন্তান। তার পিতার সঙ্গে মায়ের বিচ্ছেদ হলে তার মা পার্শ্ববর্তী বাঁশঘাটা এলাকায় দ্বিতীয় বিয়ে করেন। প্রায় প্রতিদিন শিশুটি ওই পোস্ট অফিসের সামনে তার মায়ের সঙ্গে দেখা করার জন্য যাওয়া-আসা করতেন।

রোববার সকালে শিশুটি তার মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় পোস্টমাস্টার শহিদুল ইসলাম তার অফিসের কাগজপত্র গুছিয়ে দিলে ১০ টাকা দিবে বলে প্রলোভন দেখিয়ে তাকে ঘরের মধ্যে ডেকে নেয়। এরপর ঘরের দরজা আটকে শিশুটিকে করে ধর্ষণ করে।

বিষয়টি স্থানীয় জনতা আঁচ করতে পেরে ঘরের দরজা খুলে শিশুটিকে উদ্ধার করে এবং পোস্টমাস্টার শহিদুল ইসলামকে আটকে রেখে পুলিশ ও র‌্যাবকে খবর দেয়। খবর পেয়ে র‌্যাব সদস্যরা নিপীড়নের শিকার শিশুটিকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে এবং পোস্টমাস্টার শহিদুল ইসলামকে আটক করে হেফাজতে নেয়।

এ ব্যাপারে পোস্ট অফিসের পিয়ন আশরাফ আলী বলেন, আমার অফিসে আসতে একটু দেরি হওয়ায় এসে দেখি মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে পোস্টমাস্টার শহিদুল ইসলামকে আটকে রেখেছে উত্তেজিত জনতা। পরে পুলিশ ও র‌্যাব এসে শহিদুল ইসলামকে নিয়ে গেছে।

স্থানীয় গ্রাম পুলিশ সদস্য শহিদুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশকে জানানো হয়। এরপর র‌্যাব এসে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং অভিযুক্ত শহিদুল ইসলামকে আটক করে নিয়ে যায়। একই অভিযোগ করেন শিশুটির মা।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম কালবেলাকে জানান, মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে র‌্যাব সদস্যরা আটক করেছে বলে শুনেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগও করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১০

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১১

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৩

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৪

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X