চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১৯ জন রোগী শনাক্ত হয়েছেন। সোমবার (০৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মৃত দুজন হলেন রাঙামাটির বাসিন্দা ধুখি চাকমা (৪৯) এবং নগরীর সিরাজদ্দৌলা সড়কের বাসিন্দা তাহসিন আজমি (২৮)।

ধুখি চাকমাকে গত ২৫ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার (০৩ আগস্ট) রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

অন্যদিকে, তাহসিন আজমি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রোববার রাতেই মারা যান।

চট্টগ্রামে চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ১২ জনে। এ পর্যন্ত জেলায় মোট ৯৪৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

এ ছাড়া একই সময় চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জনের দেহে চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X