চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৭:১৯ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ইয়াবাকাণ্ডে গোয়েন্দা পুলিশের ২ সদস্য বরখাস্ত

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

চট্টগ্রাম নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বন্দর অঞ্চলের এক উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। ইয়াবা দিয়ে এক ব্যক্তিকে ফাঁসানোর অভিযোগে তাদের বরখাস্ত করা হয়।

মঙ্গলবার (১২ আগস্ট) অভিযুক্ত গোয়েন্দা পুলিশের দুই সদস্যকে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। দুজন হলেন- গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মহসিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আজাদ।

নগরীর ডবলমুরিং এলাকার বাসিন্দা সাবিনা আক্তার অভিযুক্ত দুজনের বিরুদ্ধে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ মর্মে সোমবার (১১ আগস্ট) অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে একটি মামলা করেন।

এজাহার সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই বাদীর ভাই জাকির হোসেনকে ডিবি পুলিশ ধরে নিয়ে তার কাছে দুই লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে পারবে না বলায় তাকে মারধর করা হয়। একপর্যায়ে বাদী খবর পেয়ে নগরের মনসুরাবাদ ডিবি কার্যালয়ে যান। সেখানে অভিযুক্তরা বাদীকে বলেন, তার ভাইয়ের কাছে তিন হাজার ইয়াবা পেয়েছেন। এক লাখ টাকা দিলে ৪০০ ইয়াবা দিয়ে মামলা দেবেন।

একেবারে ছেড়ে দিতে হলে দুই লাখ টাকা লাগবে। পরে বাদী তার ভাইয়ের স্ত্রীর সঙ্গে বিষয়টি আলাপ করেন। কিন্তু এত টাকা দেওয়া সম্ভব না হওয়ায় বিষয়টি ডিবির দুই পুলিশ সদস্যকে জানানো হয়। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে তারা ৪০০ ইয়াবা উদ্ধার দেখিয়ে পরদিন ২৩ জুলাই ডবলমুরিং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

বাদীর আইনজীবী আফজাল হোসেন জানান, আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (বন্দর) মো. আবু বকর সিদ্দিক বলেন, প্রাথমিক তদন্ত শেষে পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১০

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১১

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১২

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৩

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৪

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৫

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৬

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৭

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৮

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৯

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

২০
X