সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সীমান্ত থেকে বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সাতক্ষীরা সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় শাড়ি, ওষুধ ও মদসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১২ আগস্ট) সাতক্ষীরা সদর, কলারোয়া উপজেলা ও ব্যাটালিয়ন সদর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিশেষ অভিযানিক দল তেঁতুলবাড়ি এলাকা থেকে ১৫ বোতল ভারতীয় মদ, ঘোনা বিওপি দাঁতভাঙ্গা থেকে ভারতীয় ওষুধ এবং পদ্মশাখরা বিওপি মাঠ থেকে আরও ওষুধ জব্দ করে।

এ ছাড়া কালিয়ানী বিওপির দল কালিয়ানী এলাকা থেকে ভারতীয় শাড়ি, গাজীপুর বিওপি অলির ঘের থেকে এবং কুশখালী বিওপির দল শ্মশান এলাকা থেকে ভারতীয় ওষুধ উদ্ধার করে।

কলারোয়া উপজেলার চান্দুড়িয়া বিওপির দল কাদপুর থেকে ২০ বোতল ভারতীয় মদ, হিজলদী বিওপি শিশুতলা থেকে, ঝাউডাঙ্গা বিওপি হঠাৎগঞ্জ থেকে, কাকডাঙ্গা বিওপি গেড়াখালী ও কেড়াগাছি থেকে ভারতীয় ওষুধ এবং ব্যাটালিয়ন সদর দলের বিশেষ অভিযানে ভবানীপুর থেকে ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

জব্দ পণ্যের বাজারমূল্য আনুমানিক ১০ লাখ টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন, চোরাকারবারিরা শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে এসব পণ্য পাচার করছিল। জব্দ করা পণ্য কাস্টমসে জমা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জিডি করে জনসম্মুখে ধ্বংসের জন্য বিজিবি স্টোরে সংরক্ষণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X