সাভার (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

জীবনযুদ্ধে বৈঠা হাতে সংগ্রামী নারী মঞ্জিলা বেগম

মঞ্জিলা বেগম। ছবি : কালবেলা
মঞ্জিলা বেগম। ছবি : কালবেলা

সাভারের আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গাজীখালি নদীর বুকে বৈঠা হাতে দেখা মিলবে অসহায় সংগ্রামী নারী মঞ্জিলা বেগমের (৪৫)। প্রতিদিন কাক ঢাকা ভোরে ঘর থেকে নৌকার বৈঠা হাতে বেরিয়ে যান তিনি রাত পর্যন্ত খেয়া ঘাটের মাঝি হিসেবে কাজ করেন।

নদী তীরবর্তী গাজীবাড়ী এলাকায় ছোট্ট ভাঙা টিনের ঘরেই তার বসবাস। সেখানে দুই মেয়ে রুবিয়া (১৪), রুমানা (৯) ও স্বামী শফিক খানকে নিয়ে বসবাস তার। প্রতিবন্ধী বড় মেয়ে রুবিয়া জন্মের পর থেকে উচ্চতায় বেড়ে ওঠেনি। এ ছাড়া স্বামী শফিক খান দীর্ঘদিন ভুগছেন শ্বাসকষ্টে। তাই সংসারের হাল ধরতে হয়েছে তাকেই।

আগে তার স্বামী কৃষিকাজের পাশাপাশি খেয়া নৌকা চালালেও অসুস্থ হওয়ার পর থেকে এখন আর কোন কাজ করতে পারেন না। কোন ছেলে সন্তানও নেই তাদের। তাই বর্তমানে সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এই মঞ্জিলা বেগমই।

মঞ্জিলা বেগমের স্বামী শফি খান কালবেলাকে বলেন, আমি শারীরিকভাবে অনেক অসুস্থ। সেজন্য আমি এখন কোন কাজকর্ম করতে পারি না। তাই আমার স্ত্রী একজন মহিলা মানুষ হয়েও খেয়া নৌকা চালিয়ে উপার্জন করে সংসার চালায়। এটা আমার জন্য অনেক কষ্টের এবং লজ্জার, কিন্তু আমার কিছুই করার নেই আমি অসহায়।

মঞ্জিলা বেগমের বড় মেয়ে রুবিনা আক্তার বলেন, মা সকালে ফজরের আজানের সময় নৌকা চালাতে বের হয় আর বাসায় ফেরে রাত ৯-১০টার দিকে। সারাদিন আমরা মায়ের দেখা পাই না। আমার বাবা অসুস্থ হওয়ায় সে কোন কাজ করতে পারে না।

মঞ্জিলা বেগম বলেন, আমার স্বামী অসুস্থ। দুই মেয়ের মধ্যে বড় মেয়েটি প্রতিবন্ধী। আমার স্বামী যখন সুস্থ ছিল তখন সেই টুকটাক কৃষি কাজ করে সংসার চালাত। কিন্তু আমার স্বামীর অসুস্থতার পর থেকে সে কোন কাজ করতে পারে না। একজন নারী হয়ে নৌকার বৈঠা হাতে তুলে নিয়েছি। কাজটি অনেক কষ্টের। রাত বিরাতে নৌকা বাইতেও ভয় করে। কেউ যদি আমাদের সাহায্য করে একটি দোকান করার ব্যবস্থা করে দিত তাহলে কষ্টের কাজ করতে হতো না।

তিনি আরও বলেন, খেয়া পারাপারে প্রতিজন নদী পার হতে ১০ টাকা করে দেন। তবে স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাওয়া আসা বাবদ দেন ৫ টাকা। দিন শেষে ২০০-৩০০ টাকা আয় হয়। এছাড়া স্থানীয়রা সামর্থ অনুসারে বাৎসরিক ১৫-২০ কেজি ধান দেন। আমার কোনো ছেলে নেই। আমার বয়স বেড়ে যাচ্ছে, কিছুদিন পর আমিও চালাতে পারব না। তাই যদি সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হতো তাহলে একটি দোকান দিয়ে চলতে পারতাম।

স্থানীয় বাসিন্দা মো. জুবায়ের খান বলেন, আমি এই এলাকারই বাসিন্দা। উনি আমাদের প্রতিবেশী। আমি ছোটবেলা থেকেই এই পরিবারটিকে দেখে আসছি। আগে মঞ্জিলা চাচির স্বামী শফি চাচা অন্যের জমিতে কৃষিকাজ করে সংসার চালাত। কিন্তু তিনি হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে চাচিই এখন খেয়া পারাপারের কাজ করে সংসারটা চালান। তাদের অনেক কষ্ট হয়। তাই আমরা স্থানীয়ভাবে যে যার মতো তাদের সহায়তা করে থাকি। তবে সমাজের বিত্তবানরা যদি এই পরিবারটির প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেন তাহলে তারা আরও সচ্ছলভাবে জীবনযাপন করতে পারতেন।

শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এবিএম আজাহারুল ইসলাম বলেন, বিষয়টি মানবিক। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে আমাদের সাধ্য অনুযায়ী পরিবারটিকে সহায়তার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিব।

সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম কালবেলাকে বলেন, বিষয়টি আমার জানা নেই। আপনাদের মাধ্যমে জানলাম। এখন খোঁজ খবর নিয়ে তার যদি কোন সহযোগিতার প্রয়োজন হয় তাহলে নিয়ম অনুযায়ী সেটির ব্যবস্থা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাচল প্লট দুর্নীতি : / শেখ হাসিনা-টিউলিপসহ ১৮ জনের রায় আজ

মেহেরপুর / ভোটাধিকার প্রয়োগের সুবিধা নিচ্ছেন না কারাবন্দি আ.লীগের নেতারা

তুরস্কে পৃথক দুর্ঘটনায় নিহত ১৬

আসছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রিতে

সংকট ও সৃজনশীলতা : গাজার তরুণদের বেঁচে থাকার লড়াই

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

ভারত ম্যাচ বয়কটে কী শাস্তি পেতে পারে পাকিস্তান 

নাগরিকত্ব আইনে পরিবর্তন আনছে ইতালি

১০

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

১১

৫৪ বছর পর সংসদ নির্বাচনে ২ নারী প্রার্থী

১২

ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদনে নেই বয়সসীমা

১৩

আজ খুলনা-যশোরে যাচ্ছেন তারেক রহমান

১৪

আগুনে পুড়ল বিদ্যালয়

১৫

শিক্ষক-কর্মচারীদের এমপিও অর্থ পরিশোধে নতুন নির্দেশনা

১৬

সুইজারল্যান্ডে বারে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪১

১৭

নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু

১৮

হরমুজ প্রণালিতে মহড়া নিয়ে নতুন তথ্য দিল ইরান

১৯

সকাল থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

২০
X