সাভার প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে একদিনে ১ লাখ গাছের চারা রোপণের উদ্যোগ

সাভারে একদিনে ১ লাখ গাছের চারা রোপণের উদ্যোগ। ছবি : কালবেলা
সাভারে একদিনে ১ লাখ গাছের চারা রোপণের উদ্যোগ। ছবি : কালবেলা

‘সবুজে বাঁচুক সাভার, নীল আকাশে উড়ুক স্বপ্ন হাজার’ এই প্রতিপাদ্যে এক দিনে এক লাখ গাছ রোপণের উদ্যোগ নিয়েছে সাভার উপজেলা প্রশাসন।

আগামী ১২ জুলাই দিনব্যাপী এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিশিষ্ট পরিবেশবাদী সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার ঢাকা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদ।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক আবুবকর সরকারের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হতে যাচ্ছে। তার ভাষায়, শিল্পনগরী সাভারকে টেকসই সবুজ শহরে রূপান্তরের এই প্রয়াসে আমরা জনগণের সক্রিয় অংশগ্রহণ চাই।

জানা গেছে, সাভারের একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক-মহাসড়ক, খাসজমি এবং গ্রামীণ পরিবারভিত্তিক জমিতে এই গাছ রোপণ করা হবে। সবচেয়ে বেশি গাছ লাগানো হবে আশুলিয়া, তেঁতুলঝোড়া, শিমুলিয়া ও ধামসোনা ইউনিয়নে এবং ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে ২৬ কিলোমিটারে।

প্রতিটি ইউনিয়নে থাকবে আলাদা করে ভ্রাম্যমাণ পরিবেশ টিম, যারা গাছ রোপণ, পরিচর্যা ও পরিবেশ সচেতনতায় কাজ করবে। উপজেলা প্রশাসন ‘জুন-আগস্ট’ সময়কে ঘোষণা করেছে ‘সবুজ মাস’ হিসেবে। এই সময়ে চলবে বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনার সচেতনতা, ওষুধি গাছ সংরক্ষণ ও সবুজ ক্যাম্পেইন।

সাভারে বর্তমানে প্রায় ৫০ লাখ মানুষের বসবাস। কলকারখানার আধিক্য, নির্বিচারে গাছ কাটা ও বায়ুদূষণের কারণে অঞ্চলটি পরিবেশগত ঝুঁকির মুখে। এমন পরিস্থিতিতে পরিবেশ রক্ষায় বড় আকারের এই কর্মসূচি প্রশংসিত হচ্ছে সর্বমহলে।

উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, অবৈধ ইটভাটা ও দূষণকারী কারখানার বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সরকারি ভবন ও সড়কের ধারে গাছ লাগানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিবেশ পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

আবুবকর সরকার বলেন, এই মহৎ কর্মসূচির পরিকল্পনা করেছিলাম আমি, তবে বাস্তবায়নের পথে যে আন্তরিক সহযোগিতা পেয়েছি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক স্যারদের পক্ষ থেকে—তা সত্যিই অনন্য।

সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে- আসুন, সবাই মিলে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। সাভার হোক একটি বাসযোগ্য, সবুজ ও টেকসই ভবিষ্যতের প্রতীক।

সাভার নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদের সদস্য ও সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন খান নঈম এ উদ্যেগকে স্বাগত জানিয়ে বলেন, সাভারের প্রকৃতিক সৌন্দর্য এবং পরিবেশের ভারসাম্য, অপরিকল্পিত নগরায়ন ও শিল্পকারখানার কারণে বিপর্যস্ত অবস্থা। এ থেকে উত্তরণে রাষ্ট্রের বিশেষ উদ্যেগ প্রয়োজন। তবে উপজেলা প্রশাসনের এ বৃক্ষরোপণ সবুজয়ান ও পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X