রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীর পদ্মায় দেখা মিলল কুমিরের

রাজশাহীর পদ্মা নদীতে মিঠাপানির কুমির। ছবি : সংগৃহীত
রাজশাহীর পদ্মা নদীতে মিঠাপানির কুমির। ছবি : সংগৃহীত

রাজশাহীর পদ্মার চরে পাখির ছবি তুলতে গিয়েছিলেন ইমরুল কায়েস ও উম্মে খাদিজা ইভা। কিন্তু পাখি নয়, তারা দেখলেন কুমির! তাও আবার মিঠাপানির কুমির— যাকে ২০১৫ সালে আইইউসিএন বাংলাদেশ বিলুপ্ত ঘোষণা করেছিল।

ঘটনা বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলের। দুপুরে গরু চরাতে গিয়ে ষাটবিঘা চরের রাজু আহাম্মেদ প্রথম কুমিরটি দেখেন। কুমিরটি তখন পানি থেকে তিন-চার হাত দূরে। ছবি তুলতে এগোতেই হঠাৎ পানিতে নেমে যায়। খানিক পর মুখ বের করে নিঃশ্বাস নেয়।

রাজু খবর দেন বন বিভাগের কর্মী সোহেল রানাকে। সেখান থেকে খবর যায় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরের কাছে। তিনি ফোন করেন আলোকচিত্রী ইমরুল কায়েসকে।

কায়েস ও খাদিজা থাকেন রাজশাহী শহরের কাজীহাটা এলাকায়। পদ্মা নদী তাদের খুব চেনা জায়গা। সেদিন তারা বের হয়েছিলেন লাল মুনিয়ার ছবি তুলতে।

খাদিজা বলেন, ‘রোদের তাপে ক্লান্ত হয়ে ঘাটের দোকানে বসেছিলাম। ঠিক তখনই বন বিভাগের ফোন এলো। ঘুম উড়ে গেল। কুমিরের খোঁজে বেরিয়ে পড়লাম।’

সামনে ছিল কোমরসমান পানি। স্যান্ডেল খুলে ক্যামেরা মাথার ওপরে তুলে পার হলেন দুজন। ভয় ছিল— পা পিছলে না যায়।

বেশ হাঁটার পর পৌঁছালেন ভারতের সীমান্তঘেঁষা এলাকায়, রাজুর বাড়িতে। রাজুকে সঙ্গে নিয়ে আবার খুঁজতে লাগলেন। কুমির দেখা গেল না। মন খারাপ করে গাছতলায় বসে পড়লেন খাদিজা।

ঠিক তখনই কায়েস ড্রোন উড়ালেন। প্রথমে কিছু দেখা গেল না। একটু পর হঠাৎ কায়েস চিৎকার করে উঠলেন, ‘পাগলি, কুমির!’ দুজন ছুটে গেলেন সেই দিকে।

খাদিজার ভাষায়, ‘জীবনে প্রথমবার প্রকৃতিতে কুমির দেখলাম! কায়েস ভিডিও করছিলেন, আমি ছবি তুলছিলাম। মুহূর্তটা ছিল অবিশ্বাস্য।’

আইইউসিএনের মুখ্য গবেষক এবিএম সারোয়ার আলম (সীমান্ত দীপু) বলেন, ‘২০১৫ সালে মিঠাপানির কুমিরকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। এরপর পাবনায় ও অন্য কয়েক জায়গায় দেখা গেছে। তবে সম্ভবত এরা ভারতের চাম্বুল নদী থেকে এসেছে।’

তিনি জানান, বাংলাদেশে তিন প্রজাতির কুমির রয়েছে— লোনাপানির কুমির, মিঠাপানির কুমির ও ঘড়িয়াল।

রাজশাহীর পদ্মার চরে সেই বিলুপ্তপ্রায় কুমিরের দেখা মেলা তাই এক রোমাঞ্চকর বিস্ময়, যেন প্রকৃতি নিজেই ফের জানিয়ে দিল— সে এখনো বেঁচে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

১০

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১১

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১২

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৩

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৫

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৬

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৭

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৮

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৯

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

২০
X