মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৬ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

তিন মাস পর সুন্দরবন উন্মুক্ত, খুশি জেলে-দর্শনার্থী

পাশ পারমিট নিয়ে জেলেরা মাছ আহরণের জন্য ছুটছেন সুন্দরবনে। ছবি : কালবেলা
পাশ পারমিট নিয়ে জেলেরা মাছ আহরণের জন্য ছুটছেন সুন্দরবনে। ছবি : কালবেলা

দীর্ঘ তিন মাস নিষেধাজ্ঞা শেষে দর্শনার্থী ও বনজীবীদের জন্য উন্মুক্ত করা হয়েছে সুন্দরবন। সোমবার (০১ সেপ্টেম্বর) প্রথম দিনে আশানুরূপ দর্শনার্থীর দেখা মেলেনি সুন্দরবনের পর্যটন স্পট করমজলে।

এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২৩৭ জন দর্শনার্থী প্রবেশ করেছেন করমজলে। দীর্ঘদিন পরে সুন্দরবনে ঘুরতে পেরে খুশি দর্শনার্থীরা।

বরিশাল থেকে আসা দর্শনার্থী আহসান হাবীব বলেন, অনেক দিন পরে সুন্দরবনে আসলাম। বানর, হরিণ ও কুমিরসহ বিভিন্ন প্রাণী দেখলাম খুবই ভালো লাগল।

নোয়াখালী থেকে আসা মো. সরোয়ার বলেন, সুন্দরবনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম অনেক দিন ধরে। কিন্তু খোঁজ নিয়ে জানতে পারি, সুন্দরবন বন্ধ; ১ সেপ্টেম্বর খুলবে। রোববার এসে মোংলায় থেকেছি। সোমবার সকালে আসলাম। সুন্দরবন ঘুরে খুবই ভালো লেগেছে।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, সুন্দরবনে দর্শনার্থী আসার জন্য সব ধরনের ব্যবস্থা করেছে বন বিভাগ। ফুটট্রেইল, ঝুলন্ত সেতু, ওয়াচ টাওয়ার, হরিণ ও কুমিরের শেড সবকিছুই সাজানো হয়েছে নতুন করে। দর্শনার্থীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পাবে বলে জানান এই কর্মকর্তা।

এদিকে প্রথম দিনেই পাশ পারমিট নিয়ে হাজারো জেলে মাছ আহরণের জন্য রওনা দিয়েছেন সুন্দরবনে। জেলেদের আশা বন্ধ থাকায় তারা আশানুরূপ মাছ পাবেন।

শরণখোলা থেকে সুন্দরবনে যাওয়া জেলে মহিদুল ইসলাম বলেন, তিন মাস বন্ধ ছিল। খুবই কষ্ট দিন কেটেছে। পাশ পারমিট নিয়ে আজকে বনে যাচ্ছি। আশা করি ভালো মাছ পাব।

সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. খলিলুর রহমান বলেন, প্রথম দিনে ২৫০টি নৌকায় পাশ পারমিট দেওয়া হয়েছে। একেকটি নৌকায় গড়ে দুই-তিনজন করে জেলে বনে প্রবেশ করেছেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব বলেন, জেলেরা যাতে বনের পরিবেশের ক্ষতি ও কোনো ধরনের অপরাধে জড়িত না হয় সে জন্য তাদের সতর্ক করা হয়েছে। এ ছাড়া বিপদ এড়াতে প্রত্যেক জেলে নৌকায় সংশ্লিষ্ট স্টেশন ও টহল ফাঁড়ি অফিসের মোবাইল নম্বর দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X