বগুড়া ব্যুরো ও শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

পুকুর থেকে ২ কোটি টাকা মূল্যের বিষ্ণুমূর্তি উদ্ধার

উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তি। ছবি : কালবেলা
উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তি। ছবি : কালবেলা

বগুড়ার শেরপুরে কুসুম্বি ইউনিয়নের একটি পুকুর থেকে প্রায় ৫ মণ ওজনের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে বগুড়া র‌্যাব-১২। যার বাজারমূল্য কমপক্ষে দুই কোটি টাকা বলে জানা গেছে।

এ ঘটনায় পুকুরের মালিক (লিজগ্রহীতা) আবুল বাশার রুবেল (৫৫) ও বিক্রির সহায়তাকারী আল আমিন (৪৮) গ্রেপ্তার হয়েছেন। রুবেল শাহ-বন্দেগী ইউনিয়নের শেরুয়া ফরেস্টগেট এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে ও আল আমিন সিরাজগঞ্জ সদরের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের দক্ষিণ আমন এলাকার সোনালী পুকুর থেকে এই মূর্তিটি উদ্ধার করা হয়। সোমবার (২২ সেপ্টেম্বর) র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে রুবেল পুকুরটি লিজ নেন। গত বছর সংস্কার করার পর থেকে ওই পুকুরপাড়ে অচেনা মানুষের আসা-যাওয়া বেড়ে যায়। এরই একপর্যায়ে গত রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ অভিযান চালায়। এ সময় পুকুর পাড়ের একটি মেশিন ঘরের ভেতর থেকে খড়কুটো দিয়ে ঢেকে রাখা ১৯০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার ও পুকুরের মালিক (লিজ গ্রহীতা) রুবেলকে গ্রেপ্তার করা হয়। পরে মূর্তিটি বিক্রির কাজে সহায়তাকারী আল আমিনকে শেরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুকুরের পাহারাদার হানিফ জানান, তিনি অসুস্থ থাকার কারণে মেশিন ঘরের ভেতরে তেমন একটা যাতায়াত করেন না। শুধু মেশিনের সুইস দেওয়ার জন্য যেতেন। ঘরটি অনেকদিন পরিত্যক্ত অবস্থায় থাকায় মূর্তিটি সেখানে রাখা হয়েছিল, যা তাদের কেউ টের পাননি। রোববার র‌্যাব এসে মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, আমরা এ বিষয়ে কিছুই জানি না। আমাদের কাছে আসামি ও মূর্তিটি হস্তান্তর করলে তারপর বলতে পারব।

সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার র‌্যাব-১২ (স্কোয়াড্রন লিডার) ফিরোজ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৫ মণ (১৯০ কেজি) ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করার পাশাপাশি ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X