দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগকে অচিরেই আইনগতভাবে নিষিদ্ধ করা হবে : জুয়েল

পূজামণ্ডপ পরিদর্শন করেন শরিফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা
পূজামণ্ডপ পরিদর্শন করেন শরিফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা

আওয়ামী লীগকে অচিরেই আইনগতভাবে নিষিদ্ধ করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ উদ্দিন জুয়েল।

বুধবার (১ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানাতে গিয়ে উপজেলার তারাগুনিয়া এলাকার একটি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বলেন, হাসিনা এই দেশের মানুষের শত্রু। ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো ও হত্যার বিচার করতে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। সম্প্রতি উদ্ধার হওয়া কিছু কলরেকর্ডে স্পষ্ট শোনা যাচ্ছে, তিনি হেলিকপ্টার থেকে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছেন প্রশাসনকে। এখন প্রশ্ন হলো, এমন একজন ফ্যাসিস্টটের সংগঠনকে কীভাবে বাংলার মাটিতে পুনর্বাসন করতে চাওয়া হয়?

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের প্রাণের দাবি হচ্ছে আওয়ামী লীগকে আইনগতভাবে স্থায়ী নিষিদ্ধ করা। ইতিমধ্যেই তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। অচিরেই আইনগতভাবে আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করা হবে।

সর্বশেষে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শরীফ উদ্দিন জুয়েল প্রতিটি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন। পাশাপাশি তিনি মন্দিরের রাস্তা নির্মাণ ও মন্দির সংস্কারের প্রতিশ্রুতিও দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X