দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

৩১ দফা বাস্তবায়নে দৌলতপুরে গণসংযোগে শরিফ উদ্দিন জুয়েল

কুষ্টিয়ার দৌলতপুর বাজারে শরিফ উদ্দিন জুয়েলের গণসংযোগ। ছবি : কালবেলা
কুষ্টিয়ার দৌলতপুর বাজারে শরিফ উদ্দিন জুয়েলের গণসংযোগ। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে গণসংযোগ করেছেন ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক ও মনোনয়নপ্রত্যাশী শরিফ উদ্দিন জুয়েল।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে দৌলতপুর বাজারে এক নতুন দলীয় কার্যালয় উদ্বোধনের মাধ্যমে তার দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। এরপর তিনি খলিসাকুন্ডি ও আড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং জনগণের মাঝে ৩১ দফা রূপরেখার মূল দিকগুলো তুলে ধরেন।

গণসংযোগকালে স্থানীয় জনতার উদ্দেশ্যে শরিফ উদ্দিন জুয়েল বলেন, দৌলতপুরের মানুষ আজ পরিবর্তন চায়। তারা চায় একটি সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত দৌলতপুর।

৩১ দফা হচ্ছে জনগণের মুক্তির সনদ। দৌলতপুরের মাটি থেকে আমরা তারেক রহমানের এই রূপরেখা বাস্তবায়নের শপথ নিচ্ছি।

তিনি আরও বলেন, দেশ আজ দুঃশাসন, দুর্নীতি ও গণতন্ত্রহীনতার চরম সংকটে। তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে ঘোষিত এই ৩১ দফা একটি নতুন বাংলাদেশ নির্মাণের রূপরেখা। আমি দৌলতপুরের জনগণের পাশে থেকে এই দফাগুলো বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। দৌলতপুরের প্রতিটি ঘরে আমরা ৩১ দফার বার্তা পৌঁছে দেব। তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নই আমার রাজনৈতিক জীবনের মূল লক্ষ্য।

গণসংযোগে বিভিন্ন স্থানে স্থানীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়। নেতাকর্মীরা জানান, শরিফ উদ্দিন জুয়েল দীর্ঘদিন ধরে মাঠে-ময়দানে সক্রিয় রয়েছেন এবং তার এ ধরনের কর্মসূচি বিএনপির ভিত্তিকে আরও সুদৃঢ় করছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শরিফ উদ্দিন জুয়েলের এই কার্যক্রম দৌলতপুরে বিএনপির ঘাঁটি আরও মজবুত করার পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে দলীয় শক্তিকে সংঘবদ্ধ করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

শরিফ উদ্দিন জুয়েলের এই গণসংযোগ কার্যক্রম দলীয় কর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে, এবং সাধারণ মানুষের মাঝে বিএনপির ৩১ দফা বার্তাও ছড়িয়ে পড়ছে দ্রুত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১১

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১২

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৩

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৪

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১৫

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৬

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৭

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৮

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৯

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

২০
X