বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক হায়াতের পরিবারের পাশে খালেদা জিয়া ও তারেক রহমান

নিহত এসএম হায়াত উদ্দিনের পরিবারের সঙ্গে দেখা করতে যান এমএএইচ সেলিম। ছবি : কালবেলা
নিহত এসএম হায়াত উদ্দিনের পরিবারের সঙ্গে দেখা করতে যান এমএএইচ সেলিম। ছবি : কালবেলা

বাগেরহাটে নিহত বিএনপি নেতা ও সাংবাদিক এসএম হায়াত উদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিহতের পরিবারের খোঁজখবর নেন ও সমবেদনা জানান তারা।

শুক্রবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা এমএএইচ সেলিম নেতাকর্মীদের নিয়ে শহরের হাড়িখালি এলাকায় এসএম হায়াত উদ্দিনের বাড়িতে যান।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিহতের পরিবারকে অর্থ সহায়তা করেন। এইচএসসি পাস করা পর্যন্ত হায়াতের দুই মেয়ের সব দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংবাদিক হায়াত উদ্দিনের কবর জিয়ারত করেন জেলা বিএনপির সাবেক এই সভাপতি।

এ সময় জেলা বিএনপি নেতা ফকির তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান টুটুল, মেহেবুবুল হক কিশোরসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএএইচ সেলিম বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হায়াতের পরিবারের পাশে এসেছি। তাদের পক্ষ থেকে ১ লাখ টাকা প্রদান করেছি। আমি শুধু বাহক হিসেবে এখানে এসেছি। আর খালেদা জিয়া ও তারেক রহমান হায়াতের দুই মেয়ের এইচএসসি পরীক্ষায় পাস করা পর্যন্ত দায়িত্ব নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন।

তিনি আরও বলেন, হায়াত বিএনপির কর্মী ছাড়াও একজন নির্ভীক সৎ সাংবাদিক ছিলেন। সত্য কথা বলা ও লেখার জন্য তাকে হত্যা করা হয়েছে। হায়াত একজন বীর। আমি হায়াতের রুহের মাগফিরাত কামনা করছি। অতি দ্রুত হায়াতের হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

গত ৩ অক্টোবর সন্ধ্যায় বাগেরহাট শহরের হাড়িখালি এলাকায় এসএম হায়াত উদ্দিনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ ঘটনায় ৬ অক্টোবর নিহতের মা হাসিনা বেগম বাদী হয়ে ইসরাইল মোল্লা, বহিষ্কৃত যুবদল নেতা ওমর আলী মুন্নাসহ সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করে মামলা করেন। মামলায় মোহাম্মদ ওমর ফারুক ওরফে ইমন হাওলাদার (২৫), মোহাম্মদ আরিফুল ইসলাম ওরফে আশিক (২৫) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X