বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
খুলনা ব্যুরো
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৭ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সরকার এখন সেলফিনির্ভর : গয়েশ্বর

খুলনার রয়েল চত্বরে ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে প্রচারপত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : কালবেলা
খুলনার রয়েল চত্বরে ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে প্রচারপত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এই সরকারের এডিস মশা মারার মুরোদ নেই, মানুষ মারার মুরোদ আছে। মানুষ খুন, গুম করার মুরোদ আছে। তিনি বলেন, জো বাইডেনের সঙ্গে সেলফির ছবি তোলার পরে আওয়ামী লীগের মনের তাবোদ (শক্তি) বেড়ে গেছে। সুতরাং এই সরকার এখন সেলফিনির্ভর। জনগণকে তোয়াক্কা করে না।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে খুলনার রয়েল চত্বরে ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে প্রচারপত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর বিএনপি এই প্রচারপত্র বিলি করে।

প্রধান অতিথি বলেন, এমন একটা জিনিসের নাম বলতে পারবেন? যে জিনিসটার নাম দাম কমেছে। দেশে এই পর্যন্ত ১৩ বার বিদ্যুতের দাম বেড়েছে। গ্যাসের দাম বেড়েছে। এমন কোনো জিনিস নাই যে জিনিসের দাম বাড়ে না। সরকার ১০ টাকা সেরে চাল খাওয়াবে, ১০ টাকা সেরে ভাতের মারও পাবেন না। এডিস মশার মতো জনগণের রক্ত চুষে খাচ্ছে তারা।

প্রধানমন্ত্রীর উদ্দেশে গয়েশ্বর রায় বলেন, কয়দিন আগে তিনি রাগ করলেন আমেরিকার ওপর, পারলে যুদ্ধ বাঁধিয়ে দেয়। তিনি আমেরিকাকে চ্যালেঞ্জ করলেন ওই ১৮ হাজার মাইল, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকায় যাব না। আমেরিকা থেকে কিছু আনব না। অথচ জি-২০ সম্মেলনে লাইন ক্রস করে সেলফি তুলেছেন। সেই সেলফি আবার প্রচার করছেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে নগরীতে ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে প্রচারপত্র বিতরণ করা হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X