ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৬ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মা সেতু পাড়ি দিল মালবাহী ট্রেন

পরীক্ষামূলকভাবে পদ্মা সেতু পাড়ি দিল মালবাহী ট্রেন। ছবি : সংগৃহীত
পরীক্ষামূলকভাবে পদ্মা সেতু পাড়ি দিল মালবাহী ট্রেন। ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মা সেতু পার হয়ে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত পর্যন্ত পাথরবোঝাই করে গতি পরীক্ষা করেছে সাত বগির মালবাহী ট্রায়াল স্পেশাল ট্রেন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ভাঙ্গা থেকে মাওয়ার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়।সেখান থেকে সাড়ে ৯টার দিকে ভাঙ্গার উদ্দেশে আবার ছেড়ে আসে। এটিই প্রথম পদ্মা সেতু পার হয়ে মালবাহী ট্রেনের গতির ট্রায়াল।

ভাঙ্গা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে সাতটার দিকে ভাঙ্গা থেকে ২৮ কিলোমিটার দূরের মাওয়া রেলওয়ে স্টেশনের উদ্দেশে মালবাহী ট্রায়াল ট্রেনটি রওনা হয়। সকাল ৯টা ছয় মিনিটের দিকে সেটি মাওয়া স্টেশনে পৌঁছায়। এসময় ট্রেনের গতি ছিল ঘণ্টায় ৬০ কিলোমিটার। এরপর মাওয়া থেকে ভাঙ্গার উদ্দেশে ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে সকাল সাড়ে ৯টার দিকে রওনা হয়ে সকাল সাড়ে দশটার দিকে ভাঙ্গায় আসে।

এ বিষয়ে ভাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান বলেন, সকাল থেকে যাওয়া-আসা মিলিয়ে দুবার পদ্মা সেতু পার হয়ে পাথরভর্তি মালবাহী ট্রেনের গতি পরীক্ষা করা হয়। সাতটি বগির এই মালবাহী ট্রেনটি ভাঙ্গা স্টেশনেই ছিল। এটিতে করে পদ্মা সেতুর রেল প্রকল্পের পাথর আনা নেওয়া করা হতো।

আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী ঢাকা-ভাঙ্গা রেল চলাচলের উদ্বোধন করবেন। এরপর দ্রুততম সময়ের মধ্যে এই রেলপথ বাণিজ্যিকভাবে খুলে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১০

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১১

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১২

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৪

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৫

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৬

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৭

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৮

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৯

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

২০
X