সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

চলন্ত বাসে আগুন

আগুনে জ্বলছে বাস। ছবি : কালবেলা
আগুনে জ্বলছে বাস। ছবি : কালবেলা

ঢাকার সাভারের আশুলিয়া ডিইপিজেড এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে সিমা-শিমলা পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আগুনে বাসটির পেছনের আসনগুলো সম্পূর্ণ পুড়ে গেলেও অল্পের জন্য রক্ষা পান চালক। বাসে তখন কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

বাসচালক চালক রেজাউল ইসলাম বলেন, বাসটি শ্রমিক পরিবহনের কাজে নিয়োজিত। শ্রমিক পরিবহনের জন্য বাসটি নিয়ে ডিইপিজেড এলাকায় যাচ্ছিলাম। হঠাৎ করেই বাসের পেছনের অংশে আগুন দেখতে পাই। সঙ্গে সঙ্গে বাস থামিয়ে আশপাশের লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি।

তিনি আরও বলেন, পরে খবর পেয়ে আশুলিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

বাস মালিক মো. সেলিম কালবেলাকে বলেন, আমাদের গাড়ি ডিইপিজেড এলাকায় শ্রমিক অনা নেওয়ার কাজে ব্যবহৃত হয়। বেলা সাড়ে ৪টার দিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে শ্রমিক নেওয়ার জন্য ডিইপিজেডে যাচ্ছিল। এ সময় আশুলিয়া থানা এলাকা পর হলে হঠাৎ বাসের পেছনে আগুন দেখেন চালক। পরে আমাকে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোহাম্মদ মোস্তাফিজ কালবেলাকে বলেন, সাড়ে ৪টার দিকে উত্তর গাজীরচট এলাকায় চলন্ত বাসে আগুনের খবর আসে। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের এক ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১০

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১১

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১২

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৩

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৪

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৫

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৬

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৭

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৮

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৯

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

২০
X