ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে এলোপাতাড়ি পাথর নিক্ষেপ, যাত্রী আহত

ঘটনায় আহত এক যাত্রী। ছবি : কালবেলা
ঘটনায় আহত এক যাত্রী। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে এলোপাতাড়ি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার দক্ষিণ পৈরতলা থেকে পুনিয়াউটের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। এতে ফখরুল নামে এক যাত্রী আহত হয়েছেন। তার বাড়ি হবিগঞ্জ জেলায়।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনি এক্সপ্রেস সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া অতিক্রম করছিল। ট্রেনটি দক্ষিণ পৈরতলা ও পুনিয়াউট এলাকার মাঝামাঝি আসলে কয়েকজন যুবক এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করে। এতে ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ ঘটনায় পাথরের আঘাতে একজন যাত্রী আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ওসি এএসআই মো. সাইফুল ইসলাম বলেন, কালনি এক্সপ্রেস ট্রেনের ব্রাহ্মণবাড়িয়ায় স্টপেজ নেই। ট্রেনটির ব্রাহ্মণবাড়িয়ায় শুধু আশুগঞ্জ ও আখাউড়ার আযমপুর স্টেশনে স্টপেজ আছে। পাথর নিক্ষেপের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাটির তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১০

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

১১

বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

১২

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

১৩

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

১৪

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৫

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

১৬

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

১৭

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

১৮

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

১৯

দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

২০
X