সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০৯:৪১ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

মনোনয়ন বঞ্চিত হয়ে দলীয় সভায় কাঁদলেন উপজেলা চেয়ারম্যান

সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। ছবি : সংগৃহীত
সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। ছবি : সংগৃহীত

নৌকার মনোনয়ন বঞ্চিত হয়ে দলীয় সভায় কাঁদলেন ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।

বুধবার (২৯ নভেম্বর) সোনাগাজী উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবুল বসারের সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের মতবিনিময় সভায় বক্তব্যকালে দলের জন্য নিজের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে অপপ্রচারের জন্য কাঁদেন মনোনয়ন বঞ্চিত এই নেতা।

তিনি বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ, আমি নাকি আমার ইউনিয়নের চেয়ারম্যানকে জয়ী করতে পারিনি। অথচ আমার সঙ্গে নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের ৪০ বছর পারিবারিক সম্পর্ক। যারা সোনাগাজীর রাজনীতির ইতিহাস জানে না তারা আমার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়েছে। তারা আমার বিরুদ্ধে অভিযোগ করে, আমি নাকি চেয়ারম্যানকে হারিয়েছি। আমি কী করে এমপি নির্বাচন করব।

তিনি আরও বলেন, আমার পিতা একজন মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের তুখোড় নেতা ও ইউনিয়নের সভাপতি ছিলেন। ফেনীর ইতিহাসে খাজা আহাম্মদ নবাবপুরের নাম লেখা থাকবে। আমি আপনাদের কাছে বিচার চাইলাম। আমি রাজনীতি করব। এই জনপ্রতিনিধি হওয়ার রাজনীতি আমি আর করব না। ফেনী জেলার একটি ইউনিয়নে বিএনপির প্রার্থী দাঁড়িয়ে জয়লাভ করেছে। এর দায়-দায়িত্ব আমাকে নিতে হয়েছে। দেলোয়ার সাহেব কী কারণে ফেল করেছে তা আপনারা সবাই জানেন।

আমি যখন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে গেলাম, তিনি তখন আমাকে বললেন, তোমার ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী ফেল করেছে এখানেই তো তোমার সব শেষ। আপনাদের ভালোবাসায় আমি রাজনীতিতে এসেছি। এখন যদি আমার রাজনীতি শেষ হয়ে যায় আমাকে ক্ষমা করে দেবেন।

এ সময় বারবার কান্নায় ভেঙে পড়েন জহির উদ্দিন মাহমুদ লিপটন। এ সময় উপস্থিত নেতাকর্মীরাও কাঁদতে থাকেন।

ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) ১৩ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। তাদের মধ্য থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য বায়রার সভাপতি বিশিষ্ট শিল্পপতি আবুল বাশারকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X