শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বরগুনায় পৌঁছেছে ব্যালট পেপার, কড়া নিরাপত্তায় সংরক্ষণ

বরগুনায় পৌঁছার পর ট্রাক থেকে ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম নামান শ্রমিকরা। ছবি : কালবেলা
বরগুনায় পৌঁছার পর ট্রাক থেকে ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম নামান শ্রমিকরা। ছবি : কালবেলা

কড়া নিরাপত্তায় সোমবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে ঢাকার তেজগাঁওয়ের সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে বরগুনায় এসে পৌঁছেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার বহনকারী গাড়িরবহর। এ সময় ব্যালটের সঙ্গে পাঠানো হয় পোস্টাল ব্যালট পেপার, এর সঙ্গে সম্পর্কিত ফরম ও স্ট্যাম্প প্যাড। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মিল্টন চাকমা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে ডেপুটি কালেক্টর (এনডিসি) মিল্টন চাকমা বলেন, জেলায় জেলায় ব্যালট পেপার পাঠানোর প্রথম দিনেই বরগুনায় পৌঁছেছে জেলার দুটি সংসদীয় আসনের ব্যালট পেপার। সম্পূর্ণ নিরাপদে বরগুনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম এসে পৌঁছেছে। সব সরঞ্জাম আমরা নিরাপদে রেখেছি।

সংশ্লিষ্টরা সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা থেকে বরগুনা যাত্রা শুরু করে গাড়িবহর। এরপর রাত পৌনে ১২টার দিকে বরগুনা পৌঁছায় ব্যালটবাহী গাড়িগুলো। জেলা প্রশাসনের ট্রেজারিতে ব্যালট পেপারগুলো সংরক্ষণ করা হয়েছে। ব্যালট পেপার রাখার পর থেকে ২৪ ঘণ্টা ট্রেজারির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে পুলিশ।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান কালবেলাকে বলেন, ট্রেজারির নিরাপত্তায় ২৪ ঘণ্টাই পুলিশ মোতায়েন থাকবে। নির্বাচনী সরঞ্জাম আসায় আমরা ট্রেজারির নিরাপত্তা আরও জোরদার করেছি।

বরগুনা জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা বলেন, ঢাকার তেজগাঁওয়ের সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম নিয়ে আসার জন্য আমি বরগুনা থেকে ঢাকা গিয়েছিলাম। আমার সঙ্গে ছিলেন জেলা নির্বাচন অফিসের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা শহিদুল ইসলাম। ঢাকা থেকে আসার সময় পুলিশের নিরাপত্তায় ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে ভালোভাবে বরগুনায় এসে পৌঁছেছি। সব সরঞ্জাম আমরা নিরাপদে সংরক্ষণ করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলিয়ান কিংবদন্তি বললেন, মেসির খেলা দেখলে চোখ জুড়িয়ে যায়

সকালের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা

কানাডার উদ্বোধনীতে বাংলাদেশি সুর, সঞ্জয় মাত‍ালেন গোটা দুনিয়া

যখন চাপ বাড়বে, তখন আসল চ্যাম্পিয়নদের দেখা যাবে: রোনালদো

কানাডায় বিশ্বকাপের উদ্বোধন / মাঠ মাতালেন নোরা ফাতেহি ও বাংলাদেশি ‘ডিজে সঞ্জয়’

ডিএনসিসিতে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলবে দুই শিফটে

অচেতন অবস্থায় সন্ধান মিলল নিখোঁজ ছাত্রশিবির নেতার

জাহাজে হামলার জেরে ফের মার্কিন দূতকে তলব ভারতের

‘সরকার বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায়’ 

নতুন প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া থেকে দূরে রাখতে হবে: হুইপ অপু

১০

রূপগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত

১১

বিশ্বকাপের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিলের কোচ

১২

পাকিস্তানের বাজেট ঘোষণা, বাংলাদেশের সঙ্গে ব্যবধান কত?

১৩

রোববার সই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক

১৪

এবার বিনামূল্যে দেখাবে বিশ্বকাপ, জানুন কীভাবে?

১৫

সীমান্তে অবৈধ পুশইন ও ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ

১৬

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর

১৭

ব্রাজিল ম্যাচের আগে মরক্কোর দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা

১৮

বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

১৯

সোনারগাঁয়ে ২০ হাজার মানুষ নিয়ে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল

২০
X