দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০৯:০৪ এএম
আপডেট : ০৯ জুন ২০২৩, ০৯:৫০ এএম
অনলাইন সংস্করণ

বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

দর্শনা থানা।
দর্শনা থানা।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বাবর আলী (৪৫) নামের এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) রাত সাড়ে ১২টার দিকে তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

বাবর আলী দামুড়হুদা উপজেলার দর্শনা ধান্যঘরা গ্রামের ছাত্তার আলির ছেলে। দর্শনা থানার ওসি (তদন্ত) আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাবর প্রতিদিনের মতো ঘটনার দিন রাতেও ঘরের বারান্দায় ঘুমিয়েছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে তার গলায় কোপ দেয়। এতে গুরুতর জখম হন বাবর। স্বজনরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, পুলিশ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিহতের স্ত্রী মহিমা খাতুন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি আমার স্বামীকে খুঁজতে আসে। তিনি বাড়িতে না থাকায় তারা চলে যায়। রাতে আমি ও আমার ছেলে ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলাম। আমার স্বামী বারান্দায় ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে সেই ব্যক্তিরা আবার বাড়িতে এসে আমার স্বামীকে ডেকে উঠানে নিয়ে যায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে গলায় একটি কোপ দেয়। আমি চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এলে তারা পালিয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১০

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১১

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১২

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৩

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

১৪

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

১৫

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

১৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

১৭

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

১৮

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

১৯

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

২০
X