নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ১০:০৪ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এক মাসের বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সস্তাপুর এলাকায় অবরোধ করেন।

এসময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে প্রায় দুই থেকে তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেতন পরিশোধে আশ্বাস দিয়ে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

সস্তাপুর এলাকায় অবস্থিত রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা র‍্যাডিকেল ডিজাইন লিমিটেডের শ্রমিকরা এ বিক্ষোভ করেন। তারা জানান, চলতি জানুয়ারি মাস শেষ পর্যায়ে চলে এলেও মালিকপক্ষ এখনও গত ডিসেম্বর মাসের বেতন তাদের দেয়নি। কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিলেও সকালে শ্রমিকরা কাজে যোগদান করার পর জানতে পারেন আজ বেতন দেওয়া হবে না। গত মাসের বকেয়া পরিশোধ করতে অপারগতা প্রকাশ করে কারখানা কর্তৃপক্ষ নোটিশ টানিয়ে দেয়। সেই নোটিশ দেখে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। পরে শ্রমিকরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে কারাখানা থেকে বের হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে গিয়ে অবস্থান নেন।

এ ব্যাপারে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিজাউল হক দিপু বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা লিংক রোডে অবরোধ সৃষ্টি করে অবস্থান নেন। প্রায় ২০ মিনিট শ্রমিকরা রাস্তায় অবস্থান নিলে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে বকেয়া বেতন পরিশোধের বিষয়ে শ্রমিকদের আশ্বাস দিলে তারা রাস্তা থেকে সরে আসেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোররুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১০

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১১

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১২

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৩

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১৪

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৫

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৬

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৭

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৮

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৯

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

২০
X