নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগের ভরাডুবি

সভাপতি একেএম সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল আমিন। ছবি : সংগৃহীত
সভাপতি একেএম সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল আমিন। ছবি : সংগৃহীত

নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিতদের নিরঙ্কুশ বিজয় হয়েছে। সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে তাদের ‘নীল প্যানেল’-এর প্রার্থীরা জয়ী হন। অপরদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) সভাপতি ও এক সদস্যসহ মাত্র দুটি পদে বিজয় লাভ করে।

শুক্রবার (২৬ জানুয়ারি) গভীর রাতে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এজেডএম ফারুক।

এ নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত ইউনাইটেড ল'ইর্য়াস ফন্ট্র (নীল প্যানেল) ১৫ পদের মধ্যে ১৩টি পদে জয়ী হয়ে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) সভাপতি ও একটি সদস্য পদসহ দুটিতে জয়ী হয়।

ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সাদা প্যানেল সমর্থিত সভাপতি প্রার্থী একেএম সিরাজুল ইসলাম ৩৩০ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল অ্যাডভোকেট তাজুল ইসলাম পান ২৮৭ ভোট। বিএনপি ও জামায়াত-সমর্থিত ইউনাইটেড ল'ইর্য়াস ফন্ট্র (নীল প্যানেল) থেকে সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট নুরুল আমিন ২৩৩ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ মোহাম্মদ তাহের পান ১৭৯ ভোট, আওয়ামী লীগ সমর্থিত সাইফুল ইসলাম হারুন পান ১৬৮ ভোট।

এ ছাড়া বিএনপি-জামায়াত সমর্থিত ইউনাইটেড ল'ইর্য়াস ফন্ট্র (নীল প্যানেল) থেকে নির্বাচিতরা হলেন সহসভাপতি পদে অ্যাডভোকেট এনামুল হক হাজারী, অ্যাডভোকেট সামসুদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট ইবনে ওয়ালিদ সুমন, সহসাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আবু রুশদ ছায়েদুর রহমান (রঞ্জু), ট্রেজারার পদে অ্যাডভোকেট মো. হানিফ লিটন, লাইব্রেরি ও প্রকাশনা সম্পাদক পদে অ্যাডভোকেট মওদুদু আহমেদ চৌধুরী ইভান, আপ্যায়ন ও সমাজকল্যাণ সস্পাদক পদে অ্যাডভোকেট আবদুল্যাহ আল মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট আলাউদ্দিন সুজন, সদস্য পদে অ্যাডভোকেট আলা উদ্দিন বকশী, অ্যাডভোকেট মাইন উদ্দিন মানু, অ্যাডভোকেট আলী আহমেদ রোমান, অ্যাডভোকেট আবদুল হালিম।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ৮টা থেকে ২টা পর্যন্ত ভোট গণনা করা হয়। নির্বাচন ৬২৫ জন ভোটারের মধ্যে ৫৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি যে আহ্বান জানাল ইরান

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে বিদ্যুৎ বিভ্রাট, বিদ্যুৎ অফিসে ভাঙচুর ফুটবলপ্রেমীদের

রূপগঞ্জে জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের সরকারি অনুদান প্রদান

আনোয়ার ইস্পাতের আয়োজনে রুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

‘আগামী ৩০ দিন হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে’

তাপপ্রবাহের মধ্যেই ইউরোপে তীব্র অগ্ন্যুৎপাত

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

উত্তরবঙ্গের শিল্পায়ন ও বাজার সম্প্রসারণে দেশবন্ধু গ্রুপের কার্যক্রম জোরদার

জামায়াত এমপির প্রকল্প বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ

ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প

১০

চট্টগ্রামে গ্যাস পাইপলাইন ফেটে আগুন

১১

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

১২

গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে শিশু জেরিন

১৩

বিশ্বকাপ থেকে বিদায়ের পরই স্কটল্যান্ড কোচের পদত্যাগ

১৪

ঝড়-বজ্রপাতের আগে এই ৫ কাজ করতে ভুলবেন না

১৫

পদ্মার চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

১৬

১০ জেলায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

১৭

কুমিল্লার প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার

১৮

খোলা আকাশই একমাত্র ছাদ, ১৪ দিন ধ‌রে শূন্যরেখায় তিন যুবক‌

১৯

ঢাকা বিভাগীয় কমিশনার হলেন মনিরুজ্জামান মিঞা

২০
X