পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতিকে কুপিয়ে জখম, আটক ৩

মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতিকে কুপিয়ে জখমের ঘটনায় আসামি জামাল হোসেন গ্রেপ্তার। ছবি : কালবেলা
মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতিকে কুপিয়ে জখমের ঘটনায় আসামি জামাল হোসেন গ্রেপ্তার। ছবি : কালবেলা

পিরোজপুরে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের জেলা সভাপতি ফয়সাল আকনকে কুপিয়ে জখম করার ঘটনার অন্যতম আসামি জামাল হোসেনকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। ফেনী থেকে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার জামালের দেওয়া তথ্য অনুযায়ী, তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার কুমারখালীর বাড়ি থেকে একটি ধারালো রামদা, একটি চাপাতি, একটি জিআই পাইপ ও রক্তমাখা দুটি প্যান্ট জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে। এর আগে পৃথক অভিযান চালিয়ে আল আমীন (৪২) ও জুয়েল সিকদারকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার (৬ মার্চ) পিরোজপুর সদর থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ওসি মোহাম্মদ আসিকুজ্জামান।

মোহাম্মদ আসিকুজ্জামান জানান, মঙ্গলবার (৫ মার্চ) পুলিশ ও র‌্যাব-৭ ফেনী মডেল থানার মহিপুর এলাকা থেকে জামাল হোসেনকে গ্রেপ্তার করে। পরে তাকে পিরোজপুর সদর থানায় নিয়ে আসা হয়। বুধবার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জামাল বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার কুমারখালী গ্রামের দেলোয়ার হোসেন শেখ ওরফে দিলুর ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, জামাল হোসেন শেখ আন্তঃজেলা অপরাধ জগতের বিভিন্ন সন্ত্রাসী কর্যক্রম ও চিহ্নিত মাদক কারবারি।

পিরোজপুর সদর থানায় ওসি মোহাম্মদ আসিকুজ্জামান বলেন, এ পর্যন্ত অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত ২৩ ফেব্রুয়ারি পিরোজপুর পৌরসভাধীন উত্তর নামাজপুর গ্রামে স্থানীয় মোফাজ্জেল আকনের ছেলে ফয়সাল আকনকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটে। তিনি সদ্য সমাপ্ত নির্বাচনে নৌকার এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ফয়সাল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

১০

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

১১

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

১২

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১৩

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৪

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

১৫

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১৬

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

১৭

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

১৮

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

১৯

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০
X