কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে আসছেন ভুটানের রাজা

কুড়িগ্রাম জেলা ম্যাপ। ছবি : কালবেলা
কুড়িগ্রাম জেলা ম্যাপ। ছবি : কালবেলা

কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নের ধরলা নদীর পূর্ব পারে মাধবরাম এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে চলতি মাসের ২৮ তারিখ পরিদর্শনে আসবেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে সকলের সহযোগিতা নিতে বেজার নির্বাহী চেয়ারম্যান ও সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে শামসুল হক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বেজার নির্বাহী চেয়ারম্যান ও সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন, বেজার মহা ব্যবস্থাপক (অর্থ বাজেট) শেখ যোবায়েদ হোসেন, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

বেজার নির্বাহী চেয়ারম্যান ও সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কুড়িগ্রাম জেলায় হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। ইতোমধ্যে ১৩৩ একর জমি বেজার কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন আরও ৮৬ একর জমির অধিগ্রহণের বন্দোবস্ত চলছে। এখানে মোট ২১১ একর জমির প্রয়োজন হবে।

গত ১০ মার্চ ভুটানের প্রতিনিধি দল পরিদর্শনে এসেছিলেন। ভুটান অর্থনৈতিক অঞ্চলের ব্যাপারে খুবই আগ্রহী।এতে দু দেশের অর্থনৈতিক ও বানিজ্যিক সম্পর্কের নতুন মাইল ফলক উন্মোচন হবে। আশা করছি চলতি ভুটান রাজার সাথে অর্থনৈতিক অঞ্চল নিয়ে চুক্তি স্বাক্ষর হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ মার্চ ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক কুড়িগ্রাম অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে আসবেন বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

ভারতে ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১০

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১১

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৩

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৪

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১৫

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

১৮

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

১৯

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

২০
X