নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকাকে ধর্ষণের পর হত্যা, ৩ জনের যাবজ্জীবন

জেলা ও দায়রা জজ আদালত, নারায়ণগঞ্জ। ছবি : কালবেলা
জেলা ও দায়রা জজ আদালত, নারায়ণগঞ্জ। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় প্রেমিকাকে ধর্ষণের পর হত্যার ঘটনার মামলায় প্রেমিকসহ তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। এ মামলায় ৬ জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময়ে দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক ছিলেন।

রোববার (৩১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ রায় ঘোষণা করা হয়। এ সময় আদালত আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন।

বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বন্দর উপজেলার বিবিজোড়া পূর্বপাড়া এলাকার ওমর খাঁর ছেলে মো. ফারুক (৩৫), একই উপজেলার হরিবাড়ী এলাকার মৃত আব্দুল মমিনের ছেলে মো. মুন্না ওরফে টুকুন (৩৫) ও ত্রিবেনী এলাকার মো. গিয়াস উদ্দিনের ছেলে মো. আমজাদ হোসেন (৪৩)।

মামলার ঘটনা সূত্রে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ভুক্তভোগী তরুণী একজন হোসিয়ারি শ্রমিক ছিলেন। ২০১৭ সালের ২৪ এপ্রিল বন্দর নবীগঞ্জ বোনের বাসায় যাওয়ার কথা বলে নিখোঁজ হয়। ভুক্তভোগী হোসিয়ারিতে কাজ করার সুবাধে ফারুকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরে ফারুকের সঙ্গে দেখা করতে গেলে ভুক্তভোগীকে ঘুরতে নিয়ে যায়। একপর্যায়ে ফারুক তার সহযোগী আমজাদ হোসেন ও মুন্নাকে নিয়ে ধর্ষণ করে শ্বাসরোধে হত্যা করে।

পরে বন্দর ত্রিবেনী স্বপন মিয়ার ডোবায় খড় দিয়ে চাপা দিয়ে পালিয়ে যায় আসামিরা। পরে ওই বছরের ২৭ এপ্রিল একটি ডোবা থেকে ভুক্তভোগীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২০১৭ সালের ২৭ এপ্রিল ভুক্তভোগীর বাবা আলম সওদাগর বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। এ মামলায় ছয়জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তিনজনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

'লোকে বলে' গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

৪৭ বছর পরও অমলিন মহানায়ক উত্তম কুমার

যমুনার ভয়ংকর ভাঙনে নির্ঘুম চরাঞ্চলবাসী, বিলীন দুই শতাধিক ঘরবাড়ি

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

ইরাকি প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

১০

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

১১

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

১২

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১৩

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

১৪

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

১৫

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

১৬

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

১৭

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

১৮

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

১৯

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

২০
X