বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৪, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

রিয়াল বিক্রির নামে প্রতারণা, মূলহোতা ইউপি সদস্য গ্রেপ্তার

ইউপি সদস্য জালাল হাওলাদার। ছবি : কালবেলা
ইউপি সদস্য জালাল হাওলাদার। ছবি : কালবেলা

র‌্যাব ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে সৌদি রিয়াল বিক্রির নামে প্রতারণা চক্রের মূল হোতা কুকুয়া ইউপি সদস্য জালাল হাওলাদারকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (১০ মে) রাতে বরিশাল মহানগর থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বরগুনা ডিবি পুলিশের ওসি বশিরুল আলম।

পরে শনিবার (১১ মে) দুপুরে জালাল হাওলাদারকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক মো. আরিফুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ডিবি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের হরিমৃত্যুঞ্জয় গ্রামের আজাহার হাওলাদারের ছেলে জালাল হাওলাদার, তার দুই ভাই দুলাল হাওলাদার ও চুন্নু হাওলাদার গত ৪০ বছর ধরে ডলার ও সৌদি রিয়াল বিক্রির নামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। ওই এলাকায় চক্রটির সাথে ৪৫-৫০ জন সদস্যের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় ডলার ও সৌদি রিয়াল বিক্রির নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

গত রোববার (৫ মে) রাতে ওই চক্রের হোতা ইউপি সদস্য জালাল হাওলাদারসহ ৬-৭ সদস্য উপজেলার গাজীপুর গ্রামের তৌকির খানের কাছে ৩ লাখ টাকার সৌদি রিয়াল বিক্রির নামে দেন দরবার করছিল।

গোপনে বিষয়টি জানতে পেরে কৌশল অবলম্বন করে বরগুনার গোয়েন্দা পুলিশের ওসি বশিরুল আলমের নেতৃত্বে ওই গ্রামে অভিযান চালিয়ে ওই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও মূল হোতা জালাল হাওলাদার পালিয়ে গিয়ে গা ঢাকা দেয়। এ ঘটনায় গত সোমবার (৬ মে) আমতলী থানায় প্রতারণা অভিযোগে জালালসহ তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় এ চক্রের পাঁচ সদস্য কারাগারে রয়েছে।

শুক্রবার (১০ মে) রাতে বরগুনা গোয়েন্দা পুলিশ ও র‌্যাবের-৮ এর যৌথ অভিযানে বরিশাল মহানগর থেকে পালিয়ে থাকা প্রতারক চক্রের মূল হোতা জালাল হাওলাদার ওরফে ডলার জালালকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আমতলী থানার সোপর্দ করে।

বরগুনা জেলা গোয়েন্দা শাখার ওসি বশিরুল আলম জানান, সৌদি রিয়াল প্রতারণা চক্রের মূল হোতা ইউপি সদস্য জালাল হাওলাদারকে বরিশাল মহানগরের একটি সড়ক থেকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি তার সকল অপকর্মের কথা স্বীকার করেছেন। চক্রের সঙ্গে জড়িত আরও বেশ কয়েকজন সদস্য রয়েছে তাদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি জুলাই সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল 

সাত দিনব্যাপী চলবে খামেনির দাফনের আনুষ্ঠানিকতা, কখন কোথায় কী

এজাহারভুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট

শিক্ষায় ভ্যাট কমানোয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল

রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

এক সতীর্থকে সান্ত্বনা, আরেক সতীর্থকে স্মরণ, জয়ের পর নজর কাড়লেন অন্য রোনালদো

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তার বঞ্চনার অবসান

১০

নতুন বেতন কাঠামো কীভাবে বাস্তবায়ন হবে, জানালেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

১১

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ পরিবার পলাতক

১২

পৌরসভার ট্রাকচাপায় পিষ্ট হয়ে মসজিদের খাদেম নিহত

১৩

চাঁদাবাজির মামলায় সাভার থানা ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক কারাগারে 

১৪

শ্রমিক নেতা হত্যায় মামলা: প্রধান আসামি বহিষ্কৃত যুবদল নেতা

১৫

রাজধানীতে মাদকবিরোধী আন্দোলনে মাদক হাতে যুবক

১৬

ভোজিনহার হাতেই মেসিদের ইতি!

১৭

খুন-গুম করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না: প্রতিমন্ত্রী টুকু

১৮

খামেনির কফিনের পাশে থাকা ছোট কফিনটি কার?

১৯

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ: এক মাসে ২৬ মামলা, ২৪ নৌকা জব্দ

২০
X