বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৪, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

‘আল্লাহ আমার বুকের মানিককে ফেরত দিয়েছেন’

সন্তানকে ফিরে পেয়ে বুকে জড়িয়ে ধরে মা। ছবি : কালবেলা
সন্তানকে ফিরে পেয়ে বুকে জড়িয়ে ধরে মা। ছবি : কালবেলা

‘আল্লাহ আমার বুকের মানিককে ফেরত দিয়েছেন। ছেলেকে ফিরে পাওয়ার এ আনন্দ প্রকাশ করা সম্ভব না’ এভাবেই জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া সন্তানকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করেন নাবিক জয় মাহমুদের মা।

দীর্ঘ প্রতীক্ষা শেষে বাড়ি ফিরেছে সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিক নাটোরের বাগাতিপাড়ার জয় মাহমুদ। অনিশ্চিত অবস্থা কাটিয়ে স্বজনদের কাছে ফিরে আসায় পরিবারজুড়ে বইছে ঈদের আমেজ। তাকে একনজর দেখতে আত্মীয়-স্বজন,পাড়া-প্রতিবেশীসহ আশপাশের গ্রামের মানুষজন ভিড় করছে তার বাড়িতে।

মঙ্গলবার (১৪ মে) দেশে পৌঁছে চট্টগ্রাম বন্দরে আনুষ্ঠানিকতা শেষে আজ (১৫ মে) সকালে তিনি তার নিজ বাড়িতে ফেরেন। জয় মাহমুদ উপজেলার পাঁকা ইউনিয়নের সালাইনগর দক্ষিণপাড়া গ্রামের জিয়াউর রহমান ও আরিফা বেগম দম্পতির ছেলে।

জয়ের মা আরিফা বেগম (৫০) বলেন, আল্লাহ আমার বুকের মানিককে ফেরত দিয়েছেন। ছেলেকে ফিরে পাওয়ার এ আনন্দ প্রকাশ করা সম্ভব না। ঈদের আগে জলদস্যুদের হাতে আটক হওয়ার খবরে পরিবারে ঈদের আনন্দ মলিন হয়ে যায়। তবে, দীর্ঘদিন পর ছেলে ফিরে আসায় পরিবারে আজ ঈদের আনন্দ বিরাজ করছে।

জয়ের বাবা জিয়াউর রহমান (৫৬) বলেন, দীর্ঘ ২ মাস পর ছেলেকে ফিরে পেয়ে আমরা খুশি। সারা দেশের মানুষের দোয়ায় আজ সুস্থভাবে আমার ছেলেসহ ২৩ নাবিক বাড়ি ফিরতে পেরেছে।

নাবিক জয় মাহমুদ বলেন, এমভি আবদুল্লাহতে ৩৩ দিন আটক ছিলাম। গতকাল দেশে ফিরে আজ সকালে বাসায় এসেছি। এ আনন্দ বলে বোঝাতে পারব না।

জিম্মিদশার দূর্বিষহ দিনের কথা স্মরণ করে তিনি বলেন, আটকের প্রথম দিকের দিনগুলি অনেক কষ্টের ছিল। আটক হওয়ার পর সবাই কান্নাকাটি করছিল। কীভাবে কী হবে কিছুই বুঝতে পারছিলাম না। যতই দিন যাচ্ছিল জলদস্যুদের ব্যবহার শান্ত হচ্ছিল। জাহাজ কর্তৃপক্ষের দূরদর্শিতায় ৩৩ দিন আটক থাকার পর আল্লাহর রহমতে বাড়িতে ফিরতে পেরেছি। আটক অবস্থায় ঈদের নামাজ পড়লেও ঈদের আনন্দ ছিল না। আজ বাসায় ফিরে ঈদের চেয়েও বেশি আনন্দ হচ্ছে।

এর আগে, গত ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি হয় বাংলাদেশি পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। আটক জাহাজের ২৩ নাবিক ও ক্রুদের মধ্যে জাহাজের সাধারণ নাবিক (ওএস) হিসেবে কর্মরত ছিলেন জয় মাহমুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ মামুনের বোনের মাটির ব্যাংক হাতে নিয়ে আবেগাপ্লুত মির্জা ফখরুল

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক দাবি কতটুকু যৌক্তিক, প্রশ্ন মাহদী আমিনের

ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল : জুবায়ের

আমি রাজনীতি নয়, শিল্প সৃষ্টি করতে এসেছি : সিডনি সুইনি

ধানের শীষে ভোট দিয়ে কায়কোবাদকে নির্বাচিত করার আহ্বান

১২ ফেব্রুয়ারি দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে : মিন্টু

আরও ৬ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি

মেয়ের বিয়ে সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ

বন্ধ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, মিটিং-মিছিলে সিএমপির কড়া নিষেধ

বড় পর্দায় আসতে চলেছে নাগিন

১০

প্রেসিডেন্ট সুলতান মাহমুদ চৌধুরী মারা গেছেন

১১

কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যা

১২

সততা ও নিরপেক্ষতায় কোনো আপস নয় : ইসি সানাউল্লাহ

১৩

সাবেক ছাত্রলীগ নেতা আজিমুল হত্যার রহস্য উদ্‌ঘাটন

১৪

শাকিবের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি নেই : অপু বিশ্বাস

১৫

যমজ সন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপাসনা

১৬

একটা দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা ফখরুল 

১৭

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৮

তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৯

ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 

২০
X